হংকংয়ের বিপক্ষে নাটকীয় হার বাংলাদেশের

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১১:১৩ পিএম

এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়লো বাংলাদেশ। টান-টান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে দুই দল করেছে মোট সাত গোল। বাংলাদেশ হেরেছে ৪-৩ ব্যবধানে।

বৃহস্পতিবার (৯ অক্টোবার) এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে শুরুতে দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে প্রথমার্ধের শেষ মিনিটে এভারটন কামারগোর গোলে সমতায় থেকে বিরতিতে যায় হংকং। 

বিরতির পর দ্রুতই দুই গোলের লিড নেয় হংকং। গোল শোধ করতে প্রাণপণে লড়াই করে লাল সবুজের প্রতিনিধিরা।

এরপর সময় যতো এগিয়েছে বাংলাদেশের ওপর তত চাপ বাড়িয়েছে হংকং। হামজারা পিছিয়ে পড়ে ৩-১ গোলে। সেখান থেকে ঘুড়ে দাড়িয়ে শেষ দিকে সমিত সোম, মোরসালিনের গোলে স্কোর ৩-৩ করে বাংলাদেশ। 

এক পয়েন্ট নিশ্চিতের আনন্দে এসময় স্টেডিয়ামের পুরো গ্যালারি মেতে উঠে। কিন্তু সেই আনন্দ এক মিনিটের বেশি স্থায়ী হয়নি। হংকংয়ের রাফায়েল মার্কিসের গোলে নিস্তব্ধ হয়ে যায় স্টেডিয়াম। ৪-৩ গোলে হংকং এগিয়ে যাওয়ার পরমুহূর্তেই কুয়েতি রেফারি সওদ আলসামহান ম্যাচ শেষের বাঁশি বাজান।

আরবিএস
তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর