বাংলাদেশের সামনে ১৮৩ রানের কঠিন লক্ষ্য

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের জন্য স্বাগতিক বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে এত বেশি রান তাড়া করে জেতার নজির নেই বাংলাদেশের। ফলে আজকের ম্যাচে জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে নতুন রেকর্ড।  

জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে রেকর্ড। কেননা কিউইদের বিপক্ষে এত বেশি রান তাড়া করে জেতার নজির নেই বাংলাদেশের।

টস হেরে প্রথমে ব্যাট করে দুই ব্যাটার কাটেনে ক্লার্ক ও ডেন ক্লিভারের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে নিউজিল্যান্ড। ক্লার্ক ও ক্লিভার ৫১ রান করে করেন। 

এর আগে দুপুরে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট শিকারের আনন্দে মেতে উঠে বাংলাদেশ শিবির। ফিল্ডার তাওহিদ হৃদয়ের সরাসরি থ্রোতে রান আউট হয়ে খালি হাতে ফিরেন ওপেনার টিম রবিনসন। 

দলীয় ১১ রানে প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন আরেক ওপেনার কাটেনে ক্লার্ক ও ডেন ক্লিভার। পাওয়ার প্লে’তে ৬১ রান তুলেন তারা। 

স্পিনার রিশাদ হোসেনের করা দশম ওভারের তৃতীয় বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ক্লিভার। ঐ ওভারের চতুর্থ ডেলিভারিতে লেগ বিফোর আউট হয়ে থামেন ক্লিভার। ২৮ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৫১ রান করেন তিনি। 

দলীয় ৯৯ রানে ক্লিভার ফেরার পর টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ক্লার্ক। কিন্তু ক্লার্কও ইনিংস বড় করতে পারেননি। রিশাদের বলে হৃদয়কে ক্যাচ দিয়ে আউট হন ৭ চার ও ১ ছক্কায় ৩৭ বলে ৫১ রান করা ক্লার্ক। দ্বিতীয় উইকেটে ৫০ বলে ৮৮ রান যোগ করেন ক্লার্ক ও ক্লিভার। 

এরপর মিডল অর্ডারে দ্রুত দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। বেভন জ্যাকবসকে ১ রানে তানজিম হাসান এবং ডিন ফক্সক্রফটকে ৩ রানে আউট করেন স্পিনার মাহেদি হাসান। এতে ১৫ ওভার শেষে ৫ উইকেটে ১৩০ রান তুলে নিউজিল্যান্ড।

ষষ্ঠ উইকেটে ১৭ বলে ৩২ রান যোগ করে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের পথ দেখান এ ম্যাচের অধিনায়ক নিক কেলি ও জশ ক্লার্কসন। ১৮তম ওভারে দলকে ১৬২ রানে রেখে বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের শিকার হন কেলি। ৫ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৯ রান তুলেন তিনি। 

ইনিংসের শেষ ১৩ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে নিউজিল্যান্ডকে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের সংগ্রহ এনে দেন ক্লার্কসন ও নাথান স্মিথ। ২টি চার ও ১টি ছক্কায় ১৪ বলে অপরাজিত ২৭ রান করেন ক্লার্কসন। ২ রানে অপরাজিত থাকেন স্মিথ। 

বল হাতে বাংলাদেশের রিশাদ ২টি, শরিফুল-তানজিম ও মাহেদি ১টি করে উইকেট নেন।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।

আরবিএস
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর