দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, মুগদা-মান্ডা-মানিকনগরে চরম ভোগান্তি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম

রাজধানীর মুগদা, মান্ডা ও মানিকনগরের কিছু এলাকায় এক বছরেরও বেশি সময় ধরে গ্যাস সংকট চলছে। যেসব এলাকায় কিছুটা গ্যাস পাওয়া যেত, সেখানেও গত কয়েক দিন ধরে তিতাস গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। কোনো পূর্বঘোষণা ছাড়াই দিনের পর দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

ছবি: একাত্তর

রাজধানীর মান্ডার একটি বাড়িতে ২৬টি পরিবার বসবাস করে। তবে বাড়িটির রান্নাবান্নার পরিবেশ দেখলে মনে হতে পারে, এটি কোনো গ্রামের বাড়ি। এক বছরেরও বেশি সময় ধরে মাটির চুলায় রান্না করছেন বাসিন্দারা। বাসাবাড়িতে কবে নাগাদ তিতাস গ্যাসের সরবরাহ ফিরবে, সে আশা প্রায় ছেড়েই দিয়েছেন তারা। আদৌ গ্যাস আসবে কি না, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন বাসিন্দারা।

একই চিত্র মানিকনগরেও। দীর্ঘ কয়েক মাস ধরে গ্যাসের তীব্র সংকটের মধ্যে গভীর রাতে কিছুটা গ্যাস পাওয়া যেত। তবে গত আট থেকে দশ দিন ধরে এলাকাটিতে গ্যাসের কোনো সরবরাহ নেই।

কোনো পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই দিনের পর দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। নিয়মিত বিল পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় অনেক বাসিন্দা আগামীতে আর গ্যাসের বিল না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এ অবস্থায় জনদুর্ভোগ নিরসনে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন মুগদা, মান্ডা ও মানিকনগরের বাসিন্দারা।

একাত্তর/কেআই
পানিতে তলিয়ে গেছে মুগদা পাড়ার প্রায় সবগুলো সড়ক। মুগদা জেনারেল হাসপাতাল ও মাতৃ সদন আইডিয়াল স্কুলের মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনের রাস্তাগুলো চলাচলের অযোগ্য।
রাজধানীর বুকে জুরাইন যেনো এক বিচ্ছিন্ন জনপদ। সড়কে খানাখন্দ-জলাবদ্ধতা। সুপেয় পানির অভাব, গ্যাস সংকট। নেই ড্রেনেজ ব্যবস্থাও।
দিনের বেলা গ্যাস থাকে না জুরাইনে। তিন বেলার খাবার রান্না হয় রাত বারোটার পর। ময়লা আর পোকার কারণে খাওয়া যায় না ওয়াসার পানি, গোসল করলে হয় চর্ম রোগ।
রাজধানীর মুগদার মদিনাবাগ এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষেই শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজ। এগুলো হলো রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও মেডিকেল...
দেশের কৃষি খাতকে প্রচলিত উৎপাদন নির্ভর ব্যবস্থা থেকে উদ্যোক্তা ও বাজারমুখী ব্যবস্থায় রূপান্তর করতে ১৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার।
শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও রাজধানীর বাজারে দামে স্বস্তি নেই ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ শীতকালীন সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। চড়া রয়েছে মাছ ও মাংসের...
একদিনের ব্যবধানে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে করে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে এক লাখ ৯৮ হাজার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর