অভিষেকেই শূন্য রানে সাত উইকেট নিয়ে বিশ্বরেকর্ড

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১০:২৯ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে শূন্য রানে ৭ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছে ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোমালিয়া। নিজের অভিষেক ম্যাচেই এমন কীর্তি গড়লেন ১৭ বছর বয়সী এই অফ স্পিনার।

ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ‘শূন্য’ রানে ৭ উইকেট নেয়ার ঘটনা এবারই প্রথম।

সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে মঙ্গোলিয়ার রান তাড়ায় রোমালিয়া বল হাতে পান ১১তম ওভারে। প্রথম বলে উইকেট শিকারের পর ওভারের চতুর্থ ও পঞ্চম বলে আরও দুই ব্যাটারকে ফিরিয়ে দেন।

নিজের দ্বিতীয় ওভারে তিনি শিকার ধরেন একটি, তৃতীয় ওভারে দুটি। কোটার শেষ ওভারের দ্বিতীয় বলে আরেকটি শিকার ধরে তিনি গুটিয়ে দেন প্রতিপক্ষকে।

২ উইকেটে ২০ থেকে মঙ্গোলিয়া অল আউট হয় ২৪ রানে! পাঁচ জনকে শূন্য রানে ফেরান রোমালিয়া।

কোনো রান না দিয়ে সেরা বোলিংয়ের কীর্তি আগে ছিলো নেপালের অঞ্জলি চাঁদের। মালদ্বীপ নারী দলের বিপক্ষে ২০১৯ সালে ০ রানে ৬ উইকেট নেন অঞ্জলি।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর