বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪ পিএম

চিটাগাং কিংসের ব্যাটিংয়ের মেজাজ দেখে অনেক হয়তো ধরেই নিয়েছিলেন বিপিএলের এবারের আসরের চ্যাম্পিয়ন তারাই। কিন্তু ক্রিকেটের সৌন্দর্য এর উত্তেজনায়। ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তা প্রাণভরে উপভোগ করলেন ক্রিকেটপ্রেমিরা।

শ্বাসরূদ্ধকর এক ফাইনালে ফরচুন বরিশালের লক্ষ্য ছিল ১৯৫ রান। শেষ ওভারে প্রয়োজন ছিল আট রান।বোলার হোসাইন তালাত। উইকেটে ছিলেন রিশাদ হোসেন আর এবাদত হোসেন। প্রথম বলেই লং অনের ওপর দিয়ে সোজা ছক্কা মেরে দিলেন রিশাদ হোসেন।

পরের বলে একটি সিঙ্গেল এবং একটি ওয়াইড। তিন বল বাকি থাকতেই তিন উইকেটের ব্যবধানে জয় তুলে নিলো ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো তামিম ইকবালের দল। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ১৯৫ রানের লক্ষ্য তাড়ায় জিতেছে দলটি।

টস হেরে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে চিটাগং কিংস। জবাবে ১৯.৩ ওভারে সাত উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।

একাত্তর/এসি
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের দেয়া আল্টিমেটাম পূরণ করতে পারেনি সংস্থাটি।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপকদের তালিকা থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে বিসিবি সরিয়ে দিয়েছে- এমন খবর ছড়িয়ে পড়ার পর এই উত্তেজনা নতুন মাত্রা পায়। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর