বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৭ পিএম

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিলো বাংলাদেশের। আগে ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে টাইগারদের। অন্যদিকে নিউজিল্যান্ড এবং ভারতের কাছে হারা পাকিস্তানেরও একই দশা।

কিন্তু বৃহস্পতিবারের (২৭ ফেব্রুয়ারি) ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। নিয়ম রক্ষার ম্যাচটিতে বৃষ্টির কারণে বিলম্বিত হয় টসও।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিলো। তার আধঘণ্টা আগেই টস হওয়ার কথা। কিন্তু বৃষ্টির কারণে কিছুই হয়নি।

নির্ধারিত সময়ের পর প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই।

এর আগে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ। একই কারণে ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি বাংলাদেশ-পাকিস্তান। আজ সকাল থেকেই দেখা গিয়েছিলো মেঘ আর বৃষ্টি।

রোববার সেমিফাইনালে উঠে যাওয়া ভারত-নিউজিল্যান্ডের ম্যাচটি গ্রুপসেরা হওয়ার লড়াই।

একাত্তর/আরএ
শেষ মুহূর্তে বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
সিলেটে চলছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিলো। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছে।
বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর