দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

আপডেট : ০২ মে ২০২৫, ০৭:২৩ পিএম

চলতি মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের ম্যাচ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ইমার্জিং দলকে নেতৃত্ব দেবেন ২০২০ যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলি।

শুক্রবার (২ মে) ঘোষণা করা ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভালো পারফরমেন্স করা বেশ কয়েক জন ক্রিকেটার। পাশাপাশি সুযোগ হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েক জন ক্রিকেটারেরও।

ডিপিএলে দারুণ পারফরমেন্সের সুবাদে ইমার্জিং দলে সুযোগ হয়েছে রাকিবুল হাসান, মাহফিজুল ইসলাম, রায়ান রাফসান, শেখ পারভেজ জীবন, জিসান আলম, ওয়াসি সিদ্দিক, আসাদুজ্জামানের মত খেলোয়াড়দের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দু’টি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। আগামী ১২ মে রাজশাহীতে ওয়ানডে সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে ১৪ ও ১৬ মে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০ মে চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচ মাঠে গড়াবে। ২৭ মে থেকে ঢাকায় শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ।

বাংলাদেশ ইমার্জিং দল: আকবর আলি (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়ান রাফসান, আহরার আমিন, আরিফুল ইসলাম, প্রিতম কুমার, মাহফুজুর রহমান, তোফায়েল আহমেদ, ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল এবং আসাদুজ্জামান পায়েল।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর