প্রেমাদাসায় ভারত বধের রণকৌশল জানালো পাকিস্তান!

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করছে পাকিস্তান দল। পাকিস্তানি ওপেনার সাহেবজাদা ফারহান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে তারা ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলার মানসিকতা নিয়েই মাঠে নামবেন।

দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে ভারত-পাকিস্তান ম্যাচটি নিশ্চিত হওয়ার পরপরই মাঠের লড়াই নিয়ে নিজেদের রণকৌশল সাজাতে শুরু করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দলের ৩২ রানের জয়ে মূল ভূমিকা পালন করা সাহেবজাদা ফারহান জানিয়েছেন, ভারতের বিপক্ষে ম্যাচে তারা কোনো রক্ষণাত্মক পথে হাঁটবেন না।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন ফারহান। ভারতের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, আমরা আগের ভারত ম্যাচগুলোর মতোই ইতিবাচক ও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নামব। মঙ্গলবার অনুশীলনের সময় নেটে যখন ব্যাটিং করছিলাম, তখনই ব্যাটিং কোচ হানিফ মালিককে বলেছিলাম, আজ ভালো কিছু করতে যাচ্ছি। আমার আত্মবিশ্বাস ছিল যে আমি আজ ম্যাচসেরা হব। এই বিশ্বকাপে অন্তত দুই থেকে তিনটি ম্যাচসেরার পুরস্কার জেতার লক্ষ্য স্থির করেছি আমি।

পাকিস্তান অধিনায়ক সালমান আগা দলের ব্যাটিং গভীরতা ও নমনীয়তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি জানান, পাকিস্তান লক্ষ্য তাড়া করতে পছন্দ করলেও প্রথমে ব্যাট করে বড় স্কোর গড়ে তা ডিফেন্ড করতেও সমান স্বাচ্ছন্দ্য বোধ করে।


সালমান বলেন, আমাদের ব্যাটিং অর্ডার বেশ নমনীয়। প্রয়োজনে ফিনিশাররা আগে নামতে পারে, আবার উইকেট দ্রুত পড়ে গেলে ইনিংস টেনে নেওয়ার মতো ব্যাটারও আমাদের আছে। ১৯০-এর মতো স্কোর গড়লে আমাদের বিশ্বমানের বোলিং আক্রমণ দিয়ে তা রক্ষা করা সম্ভব। তবে পাওয়ার-প্লেতে বোলিং নিয়ে আরও উন্নতির জায়গা রয়েছে বলে তিনি স্বীকার করেন।

ভারত-পাকিস্তান ম্যাচের আগের রাতে বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহারের পর মাঠের লড়াই নিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের এমন আত্মবিশ্বাসী বক্তব্য ক্রিকেট বিশ্বে উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে।

এআরএস
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে...
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই...
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চরম বিশৃঙ্খলা, ক্ষমতার অপব্যবহার এবং প্রাপ্য অর্থ আটকে রাখার মতো বিস্ফোরক অভিযোগে বিশ্ব ক্রিকেটকে তোলপাড় করে দিয়েছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। পিসিবির...
ব্যয় সাশ্রয় এবং দেশের পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। একই সঙ্গে বোয়িং কেনা,...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...
পটুয়াখালী জেলা মডেল মসজিদের পেশ ইমামের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা ধর্ষণের চেষ্টার মামলা করে নিজেই ফেঁসে গেছেন জাহানারা বেগম নামে এক নারী। আদালতের নির্দেশে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমানসহ ৩৫ জন সফরসঙ্গী নিয়ে স্থানীয় সময় সোমবার বিকেল ছয়টার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর