কলম্বো মহারণের আগে সূর্যকে যে বার্তা দিলেন আগা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম

২০২৫ সালের এশিয়া কাপে ‘করমর্দন’ নিয়ে তৈরি হওয়া নজিরবিহীন বিতর্কের রেশ ধরে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফ্লাডলাইটের নিচে হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা দুই দলের প্রতি আহ্বান জানিয়েছেন যেন ম্যাচটি ‘ক্রিকেটের চেতনা’ বজায় রেখে খেলা হয়।

গত সেপ্টেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারতকে শেষবার মোকাবিলা করেছিল পাকিস্তান। সেই টুর্নামেন্টে ভারত তিনটি ম্যাচেই জয়লাভ করলেও মাঠের লড়াইকে ছাপিয়ে গিয়েছিল রাজনৈতিক উত্তেজনা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তৎকালীন অধিনায়ক সূর্যকুমার যাদবের দলকে নির্দেশ দিয়েছিল পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর জন্য।


বিতর্ক আরও চরমে পৌঁছায় যখন ভারত ট্রফি নেওয়ার জন্য মাঠে নামতে অস্বীকৃতি জানায়, কারণ ট্রফি তুলে দেওয়ার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাভির হাত দিয়ে, যিনি একইসঙ্গে পাকিস্তান সরকারের একজন মন্ত্রী।

শনিবার সংবাদ সম্মেলনে সালমান আগা বলেন, খেলাটি ক্রিকেটের প্রকৃত চেতনা নিয়েই খেলা উচিত। আমার প্রত্যাশা বড় কথা নয়, তবে আমি মনে করি ক্রিকেট শুরু থেকে যেভাবে খেলে আসা হচ্ছে, সেভাবেই খেলা উচিত। বাকিটা তাদের (ভারত) ওপর নির্ভর করছে, তারা কী করতে চায়।

ম্যাচ শেষে পাকিস্তান কি আগে হাত বাড়াবে? এমন প্রশ্নের জবাবে রহস্যময় হাসি দিয়ে আগা বলেন, সেটা আগামীকালই (রোববার) দেখতে পাবেন। উল্লেখ্য, কদিন আগেই পাকিস্তান সরকার এই ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েও পরে আইসিসি ও পিসিবির আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করে।


টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড খুব একটা সুখকর নয়। এখন পর্যন্ত কেবল ২০২১ সালের বিশ্বকাপে একবারই ভারতকে হারাতে পেরেছে তারা। ব্যক্তিগতভাবে অধিনায়ক হিসেবে সালমান আগাও ভারতের কাছে তিনটি ম্যাচে পরাজিত হয়েছেন।

তবে তিনি অতীত ভুলে সামনে তাকাতে চান। আগা বলেন, আপনি ইতিহাস পরিবর্তন করতে পারবেন না, তবে তা থেকে শিক্ষা নিতে পারেন। আমরা আমাদের ভুল থেকে শিখেছি এবং কাল একটি নতুন দিন। আমাদের ভালো ক্রিকেট খেলেই জিততে হবে।

পাকিস্তান পুরো টুর্নামেন্ট জুড়ে কলম্বোতেই অবস্থান করছে, অন্যদিকে ভারতকে বিভিন্ন ভেন্যুতে ভ্রমণ করতে হচ্ছে। তবে একে বাড়তি সুবিধা হিসেবে দেখতে নারাজ পাক অধিনায়ক। তাঁর মতে, মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে কেবল একই ভেন্যুতে থাকার কারণে ম্যাচ জেতা সম্ভব নয়। বৃষ্টির পূর্বাভাস থাকলেও কয়েক হাজার উন্মাদ দর্শক আগামীকাল গ্যালারি মাতাবেন বলে আশা করা হচ্ছে।

এআরএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর