সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে চনমনে বাংলাদেশ

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৯:৩২ পিএম

মিরপুরের ২২ গজে যেন গতির ঝড় বইয়ে দিলেন নাহিদ রানা! সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ শান্ত-লিটনদের সামনে। অন্যদিকে, নবাগতদের নিয়ে দল সাজিয়ে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়া পাকিস্তান এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মরিয়া।

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের অভিযানে নেমেছে পাকিস্তান। আর সেই অভিযানের শুরুটা ভয়াবহ এক দুঃস্বপ্নে। বুধবার প্রথম ওয়ানডেতে চারজন অভিষিক্ত ব্যাটার নিয়ে মাঠে নেমেছিল তারা। কিন্তু নাহিদের আগ্রাসী স্পেলের সামনে দাঁড়াতেই পারেনি ফারহান বা শামিল হোসেনরা। নাহিদ রানা তাঁর ক্যারিয়ার সেরা ২৪ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন।

ছবি: সংগৃগীত
অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আগাও নাহিদের নিখুঁত লেংথ আর বাউন্সের কোনো জবাব খুঁজে পাননি। মাত্র ১১৪ রানে অল-আউট হয়ে বাংলাদেশর বিপক্ষে প্রথমে ব্যাট করে নিজেদের সর্বনিম্ন সংগ্রহের লজ্জায় ডুবেছে পাকিস্তান।

১১৪ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ম্যাচ শেষ করেছে মাত্র ১৮.১ ওভারে। ওপেনার তানজিদ হাসান তামিম যেন খুনে মেজাজে ছিলেন। মাত্র ৪২ বলে ৬৭* রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৭টি চার ও ৫টি বিশাল ছক্কা।

বল হাতে মেহেদী হাসান মিরাজও নিয়েছেন ৩ উইকেট, যা তাঁর সাম্প্রতিক ফর্ম নিয়ে ওঠা সমালোচনার মোক্ষম জবাব। ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের এই বিশাল জয় বাংলাদেশকে মানসিকভাবে অনেক এগিয়ে রেখেছে। ২০১৫ সালের পর আবারও পাকিস্তানকে চুনকাম করার স্বপ্ন দেখছে টাইগার সমর্থকরা।

ছবি: সংগৃহীত
পাকিস্তানের বোলাররা প্রথম ম্যাচে মোটেও শৃঙ্খলার মধ্যে ছিলেন না। অতিরিক্ত হিসেবে তারা ১৪টি ওয়াইড দিয়েছেন। তবে শুক্রবারের বাঁচা-মরার লড়াইয়ে দলে পরিবর্তন আসতে পারে।

প্রথম ম্যাচে মার খাওয়া মোহাম্মদ ওয়াসিমের জায়গায় এক্সপ্রেস পেসার হারিস রউফকে একাদশে ফেরাতে পারে পাকিস্তান। শাহীন শাহ আফ্রিদি চাইবেন হারিসকে নিয়ে মিরপুরের বাউন্সি উইকেটে পাল্টা আঘাত হানতে।

ব্যাটিং বিপর্যয়ের মাঝে আট নম্বরে নেমে ফাহিমের ৩৭ রানই ছিল দলের সর্বোচ্চ। অভিজ্ঞতার অভাবে ধুঁকতে থাকা পাকিস্তান ব্যাটিং অর্ডারে ফাহিমকে উপরের দিকে তুলে আনার কথা ভাবছে।

শেরে বাংলা স্টেডিয়ামের পিচে গত ম্যাচে গতির সহায়তা ছিল। শুক্রবারও যদি একই ধরনের উইকেট থাকে, তবে নাহিদ রানা বনাম হারিস রউফের এক গতির লড়াই দেখার অপেক্ষায় থাকবে মিরপুর। তবে বুধবারের মতো শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ আর গতির লড়াই, সব মিলিয়ে মিরপুরে এক টানটান উত্তেজনার ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

ছবি: সংগৃহীত
বাংলাদেশ কি পারবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরতে? না কি শাহীন আফ্রিদির পাকিস্তান হারানো গৌরব ফিরে পেতে মরণকামড় দেবে? শুক্রবার বিকেলের লড়াই-ই বলে দেবে শেষ হাসি কার।

বাংলাদেশ (সম্ভাব্য একাদশ): ১. সাইফ হাসান, ২. তানজিদ হাসান, ৩. নাজমুল হোসেন শান্ত, ৪. লিটন দাস (উইকেটরক্ষক), ৫. মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ৬. তাওহীদ হৃদয়, ৭. আফিফ হোসেন, ৮. রিশাদ হোসেন, ৯. তাসকিন আহমেদ, ১০. নাহিদ রানা, ১১. মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান (সম্ভাব্য একাদশ): ১. সাহেবজাদা ফারহান, ২. মাজ সাদাকাত, ৩. শামিল হোসেন, ৪. মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ৫. সালমান আগা, ৬. হুসাইন তালাত, ৭. আব্দুল সামাদ, ৮. ফাহিম আশরাফ, ৯. শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), ১০. মোহাম্মদ ওয়াসিম/হারিস রউফ, ১১. আবরার আহমেদ।

এআরএস
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর