রোনালদোর জোড়া গোলে স্লোভাকিয়াকে হারালো পর্তুগাল

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১০:৪৭ এএম

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ইউরো বাছাইয়ে স্লোভাকিয়াকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল।

ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই করে দু-দল। ১৮ মিনিটেই পর্তুগালকে লিড এনে দেয় রামোস। ফার্নান্দেজের ক্রস থেকে হেডে গোলরক্ষককে কাবু করেন রামোস। ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টি থেকে দলের স্কোর দ্বিগুণ করেন সি আর সেভেন।

বিরতির পর ঘুরে যায় খেলার মোড়,পর্তুগিজদের দুর্গে একের পর এক আঘাতে হেনে ২ গোল আদায় করে নেয় স্লোভাকিয়া।

ল্যাসজিও ব্যানেসের অ্যাসিস্টে গোল করেন স্লোভাকিয়ার ডেভিড হ্যানকো। যদিও এর ঠিক তিন মিনিট পর ডান দিক থেকে ফার্নান্দেজের বাড়ানো বল দূরের পোস্টে ফাঁকা পেয়ে জালে পাঠান রোনালদো।

৮০তম মিনিটে পর্তুগাল শিবিরে আবার আক্রমণ করে স্লোভাকিয়া। বক্সের বাইরে থেকে ওপরের কোণা দিয়ে গোলটি আসে স্তানিস্লাভ লোবোতকার পা থেকে।

তবে শেষ রক্ষা হয়নি স্লোভাকিয়ার। জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পর্তুগাল।

একাত্তর/পিএজে
পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের রূপসী সঙ্গী জর্জিনা রদ্রিগেজের প্রেমজীবন ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে সম্পর্কের এক দশক পর, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই...
সপ্তাহান্তজুড়ে পর্তুগালের ফুঞ্চল শহরের অলিতে-গলিতে গুঞ্জন আর জল্পনা-কল্পনার পারদ ছড়িয়েছিল তুঙ্গে! ভক্তদের মনে একটাই প্রশ্ন, অবশেষে কি শুভ পরিণয় সম্পন্ন করতে যাচ্ছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো...
মাঠের ফুটবলের রোমাঞ্চকে ছাপিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের নেপথ্যে ঘটে গেছে হাড়হিম করা সব সন্ত্রাসী চক্রান্তের ঘটনা! বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে কেবল গোল আর ড্রিবলিং নয়, তারকাদের মাথার ওপর সার্বক্ষণিক...
প্রায় এক দশক ধরে একসাথে সংসার, পাঁচ পাঁচটি সন্তান আর ফুটবল বিশ্বে সবচেয়ে গ্ল্যামারাস ও প্রভাবশালী জুটি হিসেবে রাজত্ব করার পর, অবশেষে কি শুভ পরিণয় ঘটতে চলেছে? ভক্তদের বহুদিনের কাঙ্ক্ষিত প্রশ্নের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর