বাংলাদেশ কনসার্টের অর্থ ব্যয় হবে সাইবার নিরাপত্তায়

আপডেট : ০৫ মে ২০২২, ০৩:০৩ পিএম

গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট থেকে পাওয়া অর্থ দিয়ে গোটা বিশ্বেরস্বল্পোন্নত ও দরিদ্র দেশগুলোতে সাইবার নিরাপত্তায সচেতনতা তৈরিতে ব্যয় করা হবে। এজন্যবাংলাদেশের আইসিটি বিভাগ ও ইউএনডিপি একসঙ্গে কাজ করবে।

বুধবার, নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় সঠিকভাবে পরিকল্পনা বাস্তাবায়নের মধ্যদিয়ে গোল্ডেন জুবলি বাংলাদেশকনসার্টকে সফল করার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

বন্ধু জগৎ বিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের অনুরোধে দ্য কনসার্টফর বাংলাদেশের আয়োজন করেছিলেন সাড়া জাগানো সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন। বহু বছর পেরিয়েএসে, বাংলাদেশ এখন গোটা বিশ্বে উন্নয়নের রোল মডেল।

আর সেটাই গোটা বিশ্বের সামনে তুলে ধরতেই, গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্টেরআয়োজন। নিউইয়র্কে এসে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

৬ মে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।অংশ নিচ্ছে জার্মানির ব্যান্ড স্করপিয়ন এবং বাংলাদেশের চিরকুট।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জগৎবিখ্যাতপণ্ডিত রবিশঙ্করের অনুরোধে দ্য কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন সাড়া জাগানো সঙ্গীতশিল্পী জর্জ হ্যারিসন। দিনটি ছিল ১৯৭১ সালের ১ আগস্ট রেববার।

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সেই কনসার্ট থেকে পাওয়া অর্থইউনিসেফের মাধ্যমে ব্যয় হয়েছিল বাংলাদেশের শরনার্থীদের জন্য।

অর্ধশতক পেরিয়ে এসে বাংলাদেশ এখন গোটা বিশ্বে উন্নয়নের রোল মডেল। আরতা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতেই গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্টের আয়োজন। 

পলক আরও বলেন, কনসার্ট থেকে অর্জিত অর্থ ইউএনডিপিকে সঙ্গে নিয়ে ব্যয়করা হবে বিশ্বের পিছিয়ে পড়া দেশগুলোর সাইবার নিরাপত্তা সচেতনা তৈরির কাজে।

আগামী বছর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্লোবাল সাইবার সিকিউরিটিবাংলাদেশ অ্যাওয়ার্ড দেয়া শুরু করবে ইউএনডিপি।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের সঞ্চালনায়অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মো. নুরুল আমিন ও অপরাজিতা হক, বাংলাদেশ হাইটেকপার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ এবং একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনাপরিচালক মোজাম্মেল বাবু উপস্থিত ছিলেন। 



একাত্তর/এসএ

এক টেবিলে-এক মঞ্চে বসে দেশের দুটি বেসরকারী মোবাইল অপারেটর নিজেদের মধ্যে নেটওয়ার্ক শেয়ারিংয়ের চুক্তি করছে, এমন চমক দিয়েই পালিত হলো বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। 
নেটওয়ার্ক অবকাঠামোর আধুনিকায়ন ও উন্নয়নে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে বাংলালিংক ও জেডটিই।
মোবাইল অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের অনুকূলে একীভূত (ইউনিফাইড) লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আর্থিক প্রতিষ্ঠানসহ দেশের সরকারি-বেসরকারি সংস্থা ও কোম্পানিতে বড় ধরনের সাইবার হামলার হুমকি পেয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।   ধর্মীয় ভাবাদর্শে উদ্বুদ্ধ কিছু...
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১ জন।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর