এবার বাজারে আসছে ড্রোন ক্যামেরা ফোন

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৪:৩০ পিএম

আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বাজার প্রতিযোগিতার কারণে শেষ কয়েক বছর ধরে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো প্রিমিয়াম হ্যান্ডসেট তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে। গ্রাহকদের হাতে আরও আকর্ষণীয় হ্যান্ডসেট তুলে দিতে নতুন নতুন ফিচার অ্যাড করা হচ্ছে। আর এক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে চীন। সম্প্রতি নতুন চমক দেখিয়েছে চীনা কোম্পানি ভিভো, তাদের নতুন ফোনে থাকছে একটি ড্রোন ক্যামেরা।

গেলো মাসে ভিভো'র একটি কনসেপ্ট ফোনের প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। তারপর থেকেই এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ছবিতে একটি ছোট্ট ড্রোনের মতো ক্যামেরা মডিউল দেখা গেছে, আর তাতে আছে চারটি পাখা। মোট দুটি ক্যামেরা থাকছে এই মডিউলে। 

ভিভো বলছে, এই ফোনের পেটেন্ট ডিজাইনের কারণে খুব সহজেই ফোনের ভেতরে ড্রোনটি ঢুকে যেতে পারে। ড্রোন ক্যামেরাটি সচল থাকা অবস্থায় ছবি ও ফোর-কে ভিডিও ধারন করতে পারে। ২০০ মেগা পিক্সেলের ড্রোন ক্যামেরার পাশপাশি এ হ্যান্ডসেটটিতে আরও থাকছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২ জিগাবাইট র‍্যাম।

তবে এই ড্রোনটি কিভাবে কাজ করবে এবং ফোনের মধ্যে কিভাবে ফিরে আসবে বা কতোদূর পর্যন্ত উড়তে পারবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

ড্রোন ক্যামেরাসহ এই ফোনের খবর সামনে আসার পর থেকেই অনেকে ফোনের ব্যাটারি লাইফ নিয়ে প্রশ্ন তুলেছেন। ৬০০০ এমএএইচ ব্যাটারির সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে গ্রাহকদের। ড্রোনটি একবার চার্জ করার পর কতক্ষণ তার ব্যাটারি অবশিষ্ট থাকবে, তা নিয়ে এখনও সন্দিহান বিশেষজ্ঞরা। 

image

আরও পড়ুন: ক্রেনের চেয়ে গার্ডারের ওজন ছিল ২০ টন বেশি

তবে স্মার্টফোনের ক্ষেত্রে এটি একটি মাইলফলক ঘটনা হবে বএ মনে করছেন সংশ্লিষ্টরা। 

ভিভোর পক্ষ থেকে বিস্তারিত না জানানো হলেও গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাত ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটি চলতি আগস্ট মাসেই বাজারে আসবে। বাংলাদেশি মুদ্রায় এর দাম দাঁড়াবে প্রায় এক লাখ টাকা। 

ভিভো ড্রোন ক্যামেরা ফোনের সম্ভাব্য ফিচার:

Design

Dimensions: 147.3 x 71.3 x 7.6 mm

Weight: 228 GRAM

Protection: GRILLA GLASS 7

Network

Dual SIM DUAL SIM

2G Network GSM

3G Network HSDPA

4G Network LTE

5G Network 5G

Display

Display Type SUPER AMOLED

Size 6.84”

Resolution 1440 x 3100 pixels

Pixel Density 410 PPI

Touch Screen YES

Display Protection GORILLA GLASS7

Media

Loudspeaker YES

Handsfree YES

Camera

Primary 200MP drone camera+16MP+5MP+32MP

Camera Features LED

Selfie Camera 64MP

Selfie Camera Features HDR

Software

Operating System ANDROID 12


একাত্তর/আরবিএস   

ভেড়া ডলির দিন শেষ, এবার প্রজনন দুনিয়ায় রাজত্ব করতে আসছে চীনের 'সুপার গোট' বা উন্নতজাতের ছাগল! উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশে গবেষকরা যা ঘটিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য। ছাগল প্রজননের বাজারে...
মে দিবসের পাঁচদিনের লম্বা ছুটিতে চীনের ঝেজিয়াং প্রদেশের হংজু শহরে পর্যটকদের ঢল সামলাতে রাস্তায় নামানো হয় ১৫টি বুদ্ধিমান পুলিশ রোবট।
বেইজিংয়ের রাজপথে গত রবিবার যা ঘটল, তা দেখে রক্ত-মাংসের অ্যাথলেটদের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। বেইজিং হাফ-ম্যারাথনে ইতিহাস গড়েছে এক রোবট; মানুষের গতির দম্ভ চুরমার করে দিয়ে বিশ্বরেকর্ড...
বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয় কিন্তু বিতর্কিত ‘হিডেন ডোর হ্যান্ডেল’ বা লুকানো দরজার হাতল নিষিদ্ধ ঘোষণা করেছে চীন। বিশ্বের প্রথম দেশ হিসেবে চীন এই সাহসী পদক্ষেপ নিলো।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর