টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙ্গে সিইও ইলন মাস্ক

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১২:৫০ পিএম

মাইক্রো ব্লগিং সাইট ‘টুইটার’ এর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন সংস্থাটির নতুন মালিক ইলন মাস্ক। এর মাধ্যমে এই যোগাযোগ প্ল্যাটফর্মের ওপর নিজের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করলেন তিনি।

একই সঙ্গে টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তাও হবেন মাস্ক। মঙ্গলবার, এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাসের টানাপোড়েনের পর রেকর্ড ৪৪ বিলিয়ন ডলারে মার্কিন এই মাল্টি-বিলিওনিয়ার গত সপ্তাহে সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কিনে নেন। 

এখন নিজেই সংস্থার প্রধান নির্বাহীর দায়িত্ব নেবেন তিনি। যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী পদেও আছেন বিশ্বের শীর্ষ ধনী এই ব্যক্তি।

মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে দাখিল করা নথির বরাতে বিবিসি বলছে, গত ২৭ অক্টোবর টুইটারের মালিকানা কিনে নেয়ার পর সংস্থাটির একমাত্র পরিচালক হয়েছেন ইলন মাস্ক। 

আরও পড়ুন: শস্য চুক্তি নিয়ে মস্কোর অবস্থান স্পষ্ট করলেন পুতিন

এর আগে টুইটারের পরিচালক ছিলেন নয়জন। পরিচালনা পর্ষদ থেকে বিদায় নেয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন টুইটারের সাবেক চেয়ারম্যান ব্রেট টেলর ও সাবেক সিইও পরাগ আগারওয়াল।

ইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া নিয়ে একটি টুইট করেছেন মাস্ক। টুইটে তিনি বলেছেন, পরিচালন পর্ষদ ভেঙে দেওয়ার পদক্ষেপটি অস্থায়ী। এর বেশি কিছু বলেননি তিনি।

গত ২৭ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান মাস্ক। তিনি ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন।

টুইটারের মালিকানা গ্রহণের পরই পরাগ আগারওয়ালকে কোম্পানির সিইওর পদ থেকে বরখাস্ত করেন মাস্ক। একই সঙ্গে আরও দুই শীর্ষ কর্মকর্তাকেও বরখাস্ত করেন ইলন মাস্ক। 

মাস্ক ঠিক কত দিন সিইও হিসেবে থাকতে পারেন, তিনি পরবর্তী সময়ে অন্য কাউকে এই পদে নিয়োগ দিতে পারেন কি না, সে বিষয়ে কোনো    


একাত্তর/আরবিএস 

বাণিজ্যিক মহাকাশ খাতে এতদিন ধরে রাজত্ব করে আসা ইলন মাস্কের স্পেসএক্স এখন নিজের রকেটে অন্য কোম্পানির স্থান সংকুচিত করে নিজস্ব 'স্টারলিংক' স্যাটেলাইট উৎক্ষেপণেই প্রধান নজর দিয়েছে। বিশ্বজুড়ে মহাকাশ...
প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্কের এআই চ্যাটবট 'গ্রোক' এবার ব্যক্তিগত ও আইনি লড়াইয়ের মুখে পড়েছে। মাস্কের ১৬ মাস বয়সী পুত্র রোমুলাসের মা এবং রাজনৈতিক ভাষ্যকার অ্যাশলি সেন্ট ক্লেয়ার...
মার্কিন এআইভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই এবং এর সহপ্রতিষ্ঠাতা স্যাম আল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যানের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে করা মামলা প্রত্যাহার করেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
মেটার এই দুঃসময়ে টিপ্পনি কাটতে পিছপা হননি এক্সের মালিক ইলন মাস্ক।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর