বছরের শুরুতেই সুসংবাদ দিলেন জাকারবার্গ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৭:৫৫ পিএম

ফের বাবা হতে চলেছেন ফেসবুক তথা মেটার কর্ণধার মার্ক জাকারবার্গ। 

নতুন বছরের শুরুতে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন তিনি। 

জাকারবার্গ জানিয়েছেন, ‘শুভ নববর্ষ। ২০২৩ সালেই সমস্ত অভিযান ও ভালবাসা পেতে চলেছি।’

ছবিতে তাকে কালো স্যুট পরে থাকতে দেখা গিয়েছে। তার স্ত্রী প্রিসসিলা চ্যানকে দেখা যাচ্ছে সাদা গাউন জাতীয় পোশাকে। গত সেপ্টেম্বরেই সকলকে সুখবর শুনিয়েছিলেন জাকারবার্গ। জানিয়েছিলেন ম্যাক্স ও আগস্টের পর তার ও প্রিসসিলার তৃতীয় কন্যাসন্তান ভূমিষ্ঠ হবে আগামী বছরে। সেই সঙ্গে একটি ছবিও শেয়ার করেছিলেন তিনি। 

ছবিতে দম্পতিকে হাসিমুখে দেখা গিয়েছিল। জাকারবার্গ লিখেছিলেন, ‘অনেক ভালবাসা। আনন্দের সঙ্গে সকলকে জানাচ্ছি ম্যাক্স ও আগস্ট আগামী বছর নতুন এক বোন পেতে চলেছে।’ 

২০১৫ ও ২০১৬ সালে জন্মেছিল জাকারবার্গের দুই মেয়ে ম্যাক্স ও আগস্ট। এবার তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। 

২০০৩ সালে চ্যানের সঙ্গে প্রথম আলাপ জুকারবার্গের। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি পার্টিতে দেখা হয় তাদের। সেখান থেকে ক্রমেই সম্পর্ক গড়ায় প্রেমে।



একাত্তর/এআর

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো মেটা। এখন থেকে ফেসবুকে ইচ্ছামতো বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করা আর সহজ থাকছে না।
জায়নিস্টরা পৃথিবী নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে- এ সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিশু সুরক্ষার বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে করে মোটা জরিমানা গুণতে হতে পারে মেটাকে। ইইউ বলছে, এই দুই প্ল্যাটফর্ম শিশুদের আগ্রাসী করে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর