বিশ্বে প্রতি চারজনের একজন ফেসবুক ব্যবহার করেন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫১ পিএম

প্রায় দুই দশকের পথচলায় প্রতিদিনই বাড়ছে ফেসবুকের জনপ্রিয়তা। বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক যোগাযোগমাধ্যমটির বর্তমান সক্রিয় ব্যবহারকারী দুই বিলিয়ন। যা বিশ্বের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ।

প্রত্যাশার তুলনায় বেশি হওয়া এই প্রবৃদ্ধি কোম্পানিটি নিয়ে নতুন আশার সঞ্চার করতে সাহায্য করেছে। এরইমধ্যে কোম্পানিটি ব্যয় বৃদ্ধি এবং বিজ্ঞাপন বিক্রয় কমে যাওয়ার কারণে চাপের মধ্যে ছিলো। খবর বিবিসির।

প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জাকারবার্গ ২০২৩ সালকে ‘দক্ষতার বছর’ হিসাবে ঘোষণা করার পর মূল কোম্পানি মেটা-এর শেয়ারের দাম বাজারের মূল বাণিজ্য ঘণ্টা শেষ হয়ে যাওয়ার পরও পরবর্তীতে ১৫ শতাংশের বেশি বেড়েছে। তিনি বলেছিলেন ব্যয় কমানোর দিকে নজর দিচ্ছে ফেসবুক।

‘আমরা এখন একটি ভিন্ন পরিবেশে আছি,’ তিনি ফার্মের মুনাফার দিকে ইঙ্গিত করেন, যা ২০২২ সালে ইতিহাসে প্রথমবারের মতো কমেছে। এর আগে কয়েক বছর ধরে ফার্মটির মুনাফার প্রবৃদ্ধির হার দুই অংকের ঘরেই ছিলো।

‘আমরা মনে করি না যে এটি এভাবে চলতে থাকবে, তবে আমি এটাও মনে করি না যে এটি আগে যেমন ছিল সেই অবস্থায় ফিরে যাবে।’

মেটা, যা ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেরও মালিক, গত বছর এই কোম্পানিটি একটি বড় পুনর্গঠনের ঘোষণা দিয়েছিল। যার মধ্যে ছিল অফিসের জায়গা কমিয়ে আনা এবং ১১ হাজার চাকরি বা প্রায় ১৩% কর্মী ছাটাই করা ছিল।

ফার্মটি বলেছে যে, এই পদক্ষেপগুলির কারণে গত বছর ৪.৬ বিলিয়ন ডলার খরচ হয়েছিল যা এর মুনাফার ওপর প্রভাব ফেলায় তা অর্ধেকে নেমে আসে। এরপরও সেই বছর ২৩.২ বিলিয়ন ডলার মুনাফা করেছিল প্রতিষ্ঠানটি।

জাকারবার্গ বলেন, ২০২২ সাল একটি চ্যালেঞ্জিং বছর ছিল। কিন্তু আমি মনে করি আমরা এর শেষের দিকে ভালো অগ্রগতি করেছি।

আরও পড়ুন: এআই'র লেখা সনাক্ত করতে সফটওয়্যার চালু

ডিসেম্বর থেকে আগের তিন মাসে, ফার্মটি বলেছে যে, এটির আয় ছিল ৩২.২ বিলিয়ন ডলার যা এর আগের বছরের তুলনায় ৪% কম।

কোম্পানিটি আরও বলেছে যে, তারা নিজেদের শেয়ার কেনার জন্য অতিরিক্ত ৪০ বিলিয়ন ডলার ব্যয় করবে। গত বছর যার দাম কোম্পানির লক্ষ্য নিয়ে বিনিয়োগকারীদের সন্দেহের কারণে ব্যাপকভাবে পড়ে যায়।


একাত্তর/আরএ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো মেটা। এখন থেকে ফেসবুকে ইচ্ছামতো বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করা আর সহজ থাকছে না।
মেটা তাদের ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপসহ স্বতন্ত্র প্লাটফর্মগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ যুক্ত করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে সিএনবিসি।
জায়নিস্টরা পৃথিবী নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে- এ সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর