এআই নিয়ে 'জি-৭' এর বৈঠক, আসতে পারে নতুন সিদ্ধান্ত

আপডেট : ০১ জুন ২০২৩, ০২:০৭ পিএম

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার ও ভবিষ্যৎ নিয়ে বৈঠক করেছে সাত শিল্পোন্নত দেশ জি-৭। যা "হিরোশিমা কৃত্তিম বুদ্ধিমত্তা প্রক্রিয়া" নামে পরিচিত কাঠামোর অংশ।

সংবাদমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, জাপানের হিরোশিমায় সম্প্রতি অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে তুলে ধরা কাঠামোর ধারাবাহিকতা হিসেবে স্থানীয় সময় মঙ্গলবার অনলাইনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

চ্যাট জিপিটির মতো জেনারেটিভ এআই এর ঝুঁকি এবং এর উপকারিতা, উভয় দিক চিহ্নিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে অংশগ্রহণকারী দেশগুলো সম্মত হয়েছে। ভুল তথ্য মোকাবিলা করা এবং কপিরাইট সুরক্ষিত রাখার উপায় নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।

বৈঠকে বিশ্বাসযোগ্য কৃত্তিম বুদ্ধিমত্তা এগিয়ে নিতে সাধারণ কিছু নিয়মাবলী প্রতিষ্ঠার লক্ষ্য ধরে মৌলিক কয়েকটি মতামত প্রণয়নের জন্য চলতি বছরের শেষ নাগাদ জি-৭ মন্ত্রীদের একটি বৈঠকে মিলিত হওয়ার পরিকল্পনা হয়েছে। 

তবে জেনারেটিভ এআই বিষয়ে জি-৭ সদস্য দেশগুলোর মধ্যে কিছু মতপার্থক্য রয়ে গেছে। যেখানে ইউরোপের দেশগুলো কঠোর নিয়ম এবং বাধ্যবাধকতা দেখতে চায়। অন্যদিকে জাপানসহ অন্য দেশগুলো প্রযুক্তির ব্যবহার এবং উন্নয়ন উৎসাহিত করার ওপর মনোনিবেশ করতে চাইছে।

সংশ্লিষ্টরা বলছেন, কৃত্তিম বুদ্ধিমত্তার দ্রুত সম্প্রসারণে গোপনীয়তা এবং তথ্য ফাঁস বিষয়ে উদ্বেগ বেড়েছে। এক্ষেত্রে নির্দিষ্ট নিয়মাবলী নিয়ে জি-৭ সদস্য দেশগুলোর মধ্যে মতৈক্য অর্জিত হয় কিনা তা এখন দেখার বিষয়। 

image


এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন এই ক্ষেত্রের শীর্ষ বিশেষজ্ঞরা। 

মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, এআই সেফটি সেন্টারের ওয়েবপেজে প্রকাশিত একটি বিবৃতিতে কয়েক ডজন বিশেষজ্ঞ এই মন্তব্যকে সমর্থন করেছেন।

বিবৃতিতে বলা হয়, মহামারী এবং পারমাণবিক যুদ্ধের মতো ঝুঁকির পাশাপাশি এআই থেকে বিলুপ্তির ঝুঁকি হ্রাস করাকে বিশ্বব্যাপী অগ্রাধিকার দেয়া উচিত। 

আরও পড়ুন: বাজেট নিয়ে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু 

উল্লেখ্য, জি-৭ (গ্রুপ অব সেভেন) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ। এ সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ। যারা বৈশ্বিক সম্পদের শতকরা ৬৪ ভাগের প্রতিনিধিত্ব ($২৬৩ ট্রিলিয়ন)।

আগে এটি ছিল 'জি-৮', কিন্তু ২০১৪ সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে ২০১৪ এর ২৪ মে রাশিয়াকে জি-৮ থেকে বাদ দেয়া হয়।


একাত্তর/আরবিএস  

উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবতার জন্য ভয়াবহ, এমনকি অস্তিত্বের জন্যও হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে জনপ্রিয় এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা অ্যানথ্রপিক।
প্রযুক্তির জগতে এক নতুন ও নজিরবিহীন ঘটনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। মানুষের মতো অফিস চালানো তো দূরে থাক, এবার কোনো দয়ামায়া না দেখিয়ে নিজের অধীনস্ত এক মানব কর্মচারীকে সরাসরি...
বিজ্ঞানের কাল্পনিক কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে হ্যাকিং তাণ্ডব চালিয়েছে জনপ্রিয় চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর এক স্বয়ংক্রিয় এআই এজেন্ট। উন্মুক্ত এআই...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনায় কীভাবে আগানো হবে, সে বিষয়ে যৌথ অবস্থান ঘোষণা করতে যাচ্ছেন বিশ্বের ডজনখানেক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী। পাঁচ দিনব্যাপী প্রযুক্তি সম্মেলনের সমাপনী দিনে এ ঘোষণা আসবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর