টুইটারে দিনে কত পোস্ট পড়া যাবে, বেঁধে দিলেন মাস্ক

আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:৪৯ এএম

টুইটার ব্যবহারকারীরা একদিনে কয়টি টুইট পড়তে পারবেন সে সংখ্যা অস্থায়ীভাবে বেঁধে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। 

শনিবার এক টুইটবার্তায় তিনি বলেছেন, আনভেরিফায়েড অ্যাকাউন্টগুলো এখন দিনে সর্বোচ্চ এক হাজার পোস্ট পড়তে পারবে। 

তবে নতুন আনভেরিফায়েড অ্যাকাউন্টগুলোর জন্য এই সংখ্যাটি হল ৫০০। আর ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো বর্তমানে দিনে ১০ হাজার পোস্ট পড়তে পারবে। 

মাস্ক প্রাথমিকভাবে আরও কঠোর সীমানা নির্ধারণ করলেও, ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলো পরিবর্তন করেন।

তিনি বলেন, এই অস্থায়ী সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে ‘ডেটা স্ক্র্যাপিং এবং সিস্টেম ম্যানিপুলেশনের চরম মাত্রা’ মোকাবেলা করার জন্য।

তবে এই প্রসঙ্গে সিস্টেম ম্যানিপুলেশন বলতে কী বোঝায় তা তিনি ব্যাখ্যা করেননি। পদক্ষেপটিকে ‘অস্থায়ী জরুরি ব্যবস্থা’ হিসাবে বর্ণনা করেছেন তিনি। 

ডাটা স্ক্র্যাপিং দ্বারা মাস্ক কী বোঝাচ্ছেন তা পুরোপুরি পরিষ্কার নয়। সম্ভবত এর মাধ্যমে ভাষার মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি কর্তৃক তথ্য আহরণকে বোঝানো হচ্ছে। 

সহজ ভাষায়, ডেটা স্ক্র্যাপিং হল ইন্টারনেট থেকে তথ্য টেনে আনা। বৃহৎ ভাষার মডেলগুলোকে মানুষের প্রকৃত কথোপকথন থেকে শিখতে হবে। 

কিন্তু একটি চ্যাটবটের সাফল্যের জন্য গুণমান অত্যাবশ্যক। রেডিট এবং টুইটারের বিলিয়ন পোস্টের বিশাল ভাণ্ডারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ডেটা বলে মনে করা হয়- এবং এআই কোম্পানিগুলো এই ডেটা ব্যবহার করে।

টুইটার এবং রেডিটের মতো প্ল্যাটফর্মগুলো অর্থের বিনিময়ে এই ডেটা প্রদান করতে চায়।

আরও পড়ুন: ফ্রান্সে দাঙ্গার পঞ্চম দিনেও ব্যাপক সহিংসতা ও ধরপাকড়

টুইটার ইতিমধ্যেই তার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে টাকা নেয়া শুরু করেছে, যা প্রায়শই তৃতীয় পক্ষের অ্যাপ এবং গবেষকরা ব্যবহার করে থাকেন। এর মধ্যে এআই কোম্পানিগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে।

আবার মাস্ক মানুষকে টুইটারের সাবস্ক্রিপশন পরিষেবা টুইটার ব্লুর দিকে ঠেলে দিতে চাইছেন। এটাও সম্ভব যে তিনি এমন একটি মডেল বানাতে চান, যেখানে ব্যবহারকারীদের সম্পূর্ণ টুইটার পরিষেবা ও সীমাহীন পোস্ট পড়তে অর্থ প্রদান করতে হবে। 


একাত্তর/এসজে

বাণিজ্যিক মহাকাশ খাতে এতদিন ধরে রাজত্ব করে আসা ইলন মাস্কের স্পেসএক্স এখন নিজের রকেটে অন্য কোম্পানির স্থান সংকুচিত করে নিজস্ব 'স্টারলিংক' স্যাটেলাইট উৎক্ষেপণেই প্রধান নজর দিয়েছে। বিশ্বজুড়ে মহাকাশ...
প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্কের এআই চ্যাটবট 'গ্রোক' এবার ব্যক্তিগত ও আইনি লড়াইয়ের মুখে পড়েছে। মাস্কের ১৬ মাস বয়সী পুত্র রোমুলাসের মা এবং রাজনৈতিক ভাষ্যকার অ্যাশলি সেন্ট ক্লেয়ার...
মার্কিন এআইভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই এবং এর সহপ্রতিষ্ঠাতা স্যাম আল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যানের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে করা মামলা প্রত্যাহার করেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
মেটার এই দুঃসময়ে টিপ্পনি কাটতে পিছপা হননি এক্সের মালিক ইলন মাস্ক।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর