২০২৭ সাল

ব্যবহৃত স্মার্টফোনের বাজার ১১০ বিলিয়ন ডলার ছাড়াবে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১০:০৯ এএম

বিশ্বব্যাপী ক্রমেই বিস্তৃত হচ্ছে ব্যবহৃত স্মার্টফোনের বাজার। ২০২৩ সালে এমন ফোনের শিপমেন্ট ৩০ কোটি ৯৪ লাখ ইউনিটে পৌঁছেছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন বা আইডিসি।

ধারণা করা হচ্ছে ২০২৭ সালে ব্যবহৃত স্মার্টফোনের বাজার ৮ দশমিক ৮ শতাংশ বাড়বে। সে সময় ব্যবহৃত স্মার্টফোনের বাজার ১০ হাজার ৯৭০ কোটি ডলারে উন্নীত হবে।

অনেক কারণেই একাধিক স্মার্টফোন ব্যবহার করে থাকেন কেউ কেউ। আইডিসির প্রতিবেদন বলছে, ২০২৩ সালে বিশ্বব্যাপী ব্যবহৃত স্মার্টফোনের শিপমেন্ট ২০২২ সালের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি।

সংস্থাটির পূর্বাভাসে বলা হচ্ছে, ২০২৭ সালে ব্যবহৃত স্মার্টফোনের সংখ্যা হবে ৪৩ কোটি ১১ লাখ ইউনিট।

এদিকে রিফ্রেশ রেট (ডিসপ্লেতে এক সেকেন্ডে যত স্বচ্ছভাবে ইমেজ পরিবর্তন হয়), উচ্চমূল্য এবং সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ নতুন স্মার্টফোনের বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। ফলে ব্যবহৃত স্মার্টফোনের সরবরাহও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

আইডিসি জানিয়েছে, ব্যবহৃত স্মার্টফোনের চাহিদা ভালো থাকবে এবং পূর্বাভাসের পুরো সময়জুড়ে বাড়তে থাকবে। তবে বাড়ার গতি আগের পূর্বাভাসের তুলনায় কিছুটা মন্থর হবে।

আইডিসির পূর্বাভাসে বলা হয়েছে, চাহিদা, মূল্যস্ফীতি ও রাজনৈতিক অস্থিরতা বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে থাকায় ২০২৩ সালে নতুন স্মার্টফোনের চালান ৩ দশমিক ৫ শতাংশ হ্রাস পাবে। অন্যদিকে ব্যবহৃত ফোনের বাজার বছরটিতে প্রায় ১০ শতাংশ বাড়বে।

গত সোয়া তিন বছরে (৪০ মাস) বেশির ভাগ উন্নত বাজারে নতুন ফোনের রিফ্রেশ রেট বাড়ানো হয়েছে যা সেকেন্ডারি মার্কেটে পণ্যের ঘাটতি সৃষ্টিতে প্রভাব রেখেছে। নতুন গ্রাহক ধরতে কোম্পানিগুলো যে বাণিজ্যিক কৌশল অবলম্বন করছে, তা ব্যবহৃত স্মার্টফোনের বাজারকে শক্তিশালী করছে। যদিও স্মার্টফোনের সেকেন্ডারি মার্কেট নতুন বাজারের তুলনায় বেশি শক্তিশালী হয়েছে। তারপরও আগের পূর্বাভাস থেকে বৃদ্ধির হার কমে আসায়, বাজার পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে খাত সংশ্লিষ্টরা।

এদিকে মজুদ স্বল্পতার মতো বিষয় প্রতিটি অঞ্চলেই ব্যবহৃত ডিভাইসের সামগ্রিক বাজারকে প্রভাবিত করেছে। এছাড়া রিফ্রেশ রেট ও দুর্বল ভোক্তা ব্যয় নতুন এবং পুরনো উভয় বাজারকে প্রভাবিত করেছে। ফলে সেকেন্ডারি মার্কেটে সরবরাহ প্রায় ২ দশমিক ৭ শতাংশ কমেছে।

একাত্তর/আরএ
স্মার্টফোন চার্জের দুশ্চিন্তাকে চিরতরে বিদায় জানাতে এবং প্রযুক্তির দুনিয়ায় নতুন এক তুলকালাম কাণ্ড ঘটাতে অবশেষে বাংলাদেশে পা রাখছে বহু প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ। সেপ্টেম্বরের শুরুতেই শাওমি...
আইফোন ১৬ সিরিজের ফোন লঞ্চ করে অ্যাপেল যখন স্মার্টফোনের বাজারে মাত করার স্বপ্নে বিভোর ঠিক তখনই তাদেরকে বড় এক ধাক্কা দিলো প্রতিদ্বন্দ্বী চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।
মোট সিমের ৪১ দশমিক ৭৮ শতাংশ এখন নিষ্ক্রিয়। রাষ্ট্রায়ত্ত একমাত্র মোবাইল অপারেটর টেলিটকের নিবন্ধিত সিমের ৫৫ শতাংশই নিষ্ক্রিয়।
দেশে একটি আইএমইআই নাম্বারেই নিবন্ধিত আছে অন্তত ১ লাখ ৫০ হাজার হ্যান্ডসেট। বিভিন্ন জায়গায়, বিভিন্ন অসাধু চক্র আছে যারা টাকা বিনিময়ে মোবাইলের আইএমইআই নাম্বার বদলে দিচ্ছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর