মার্কিন করোনা সহায়তা তহবিল থেকে শত বিলিয়ন ডলার চুরি

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৫:২৩ পিএম

করোনা ভাইরাস মহামারির কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য গঠিত ত্রাণ তহবিল থেকে একশ' বিলিয়ন ডলার জালিয়াতির মাধ্যমে চুরি যাওয়ার তথ্য জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে জালিয়াতি হওয়া অর্থ পুনরুদ্ধার বিষয়ক গোয়েন্দা সংস্থার সমন্বয়ক রয় ডটসন বলেন, তহবিল থেকে বিতরণ করা তিন লাখ ৪০ হাজার কোটি ডলারের মাত্র তিন শতাংশ চুরি করা হয়েছে। তবে এই বিশাল আকারের তহবিল যে অপরাধীদের জন্য খুবই আকর্ষণীয় সে ব্যাপারে কোন সন্দেহ নেই। 

তিনি আরও জানান, চুরি হওয়া অর্থের বেশিরভাগই বেকারত্ব জালিয়াতির মাধ্যমে চুরি করা হয়েছে। এর পরিমাণ প্রায় ৯ হাজার কোটি ডলার। 

আরও পড়ুন: মিয়ানমারে জেড খনিতে ভূমিধসে শতাধিক নিখোঁজ

সিক্রেট সার্ভিস জানিয়েছে, বেকারত্ব ইন্সুরেন্স এবং ঋণ জালিয়াতির ঘটনা তদন্তের সময় তারা এক হাজার দুইশ’ কোটি ডলারের বেশি জব্দ করেছে। এসব ঘটনায় প্রায় নয়শ’ অপরাধী তদন্তের আওতায় রয়েছে। আর এখন পর্যন্ত একশ’রও বেশি জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে মার্কিন বিচার বিভাগের অধীনে যেসব করোনা তহবিল সম্পর্কিত জালিয়াতি মামলার বিচার করা হয়েছে সেগুলো এই ১০ হাজার কোটি ডলারের আওতায় পড়ে না বলেও জানানো হয়েছে। 

গত সপ্তাহে বিচার বিভাগ জানিয়েছিল, এখন পর্যন্ত তারা করোনা ভাইরাস ফান্ড থেকে জালিয়াতির মাধ্যমে অর্জিত প্রায় ৭৫ মিলিয়ন ডলার পুনরুদ্ধার করেছে। 


একাত্তর/এসজে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর