প্রেমিকের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন সুস্মিতা সেন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২:৩৫ পিএম

প্রেমিক রোহমান শোলের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দিলেন বলিউড তারকা সুস্মিতা সেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ইন্সটাগ্রাম একাউন্ট থেকে দেয়া এক পোস্টে তিন বছরের সম্পর্ক শেষ করার ঘোষণা দেন সাবেক এই বিশ্বসুন্দরী।

বেশ কিছুদিন ধরেই বলিউড পাড়ায় তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। এবার সে খবরকেই খোলাসা করলেন এই বলিউড তারকা।

বয়সে ১৫ বছরের ছোট রোহমানের সাথে তিন বছরের সম্পর্ক শেষ করার বিষয়টি জানিয়ে দেয়া পোস্টে বাঙালি এই অভিনয়শিল্পী লিখেছেন, “বন্ধু হিসেবে আমাদের যাত্রা শুরু হয়েছিল, এখনও বন্ধুই আছি। প্রেমের সম্পর্ক অনেক আগেই ইতি ঘটেছে; ভালোবাসা আছে।”

৪৬ বছর বয়সী এ বলিউড তারকার প্রেমিক রোহমানের জন্ম ভারতের উত্তর প্রদেশে। তবে পেশায় মডেল ও অভিনেতা রোহমানের পৈতৃক নিবাস কাশ্মিরে।

আরও পড়ুন: ‘গেম চেঞ্জিং’ তালিকায় বাংলাদেশের বাঁধন

image


এর আগে ইনস্টাগ্রামে রোহমানের কাছ থেকে প্রথমে বার্তা পাওয়ার পর তাদের পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠার বিষয়টি সম্পর্কে এক সাক্ষাৎকারে জানান সুস্মিতা।

২০১৮ সালের শুরু থেকেই বিভিন্ন পারিবারিক ও সামাজিক আয়োজনে দু’জনকে একসঙ্গে দেখা গেছে।  তাদের সঙ্গে সুস্মিতার দুই সন্তান আলিশ ও রেনেকেও দেখা গেছে।

১৯৯৪ সালে প্রথম ভারতীয় নারী হিসেবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বিজয়ী হন সুস্মিতা সেন।


একাত্তর/টিএ

দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর