ছাত্রীদের সঙ্গে যৌন সম্পর্কের কথা স্বীকার করলেন জেমস

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০৩:৫১ পিএম

যৌন হেনস্তার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুললেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জেমস ফ্র্যাঙ্কো। স্বীকার করে নিয়েছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো। জানিয়েছেন, তিনি নিজের প্রতিষ্ঠানের ছাত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন।

২০১৮ সালে পাঁচ নারী জেমসের বিরুদ্ধে অভব্য আচরণ ও যৌন হেনস্তার অভিযোগ তোলেন। তাদের মধ্যে চারজনই ছিলেন জেমসের অভিনয়শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী। ২০১৯ সালে সেই ছাত্রীদের দু’জন জেমসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। লিখিত অভিযোগে তারা দাবি করেন, জেমস ও তার সহকারীরা ছাত্রীদের অভিনয় শেখানোর নামে ‘সুযোগ’ নেওয়ার জন্যই ওই প্রতিষ্ঠানটি তৈরি করেছেন।

এবার সেই অভিযোগের সবটাই মেনে নিলেন জেমস। একটি পডকাস্টে অংশ নিয়ে বললেন, ‘আমি আমার ছাত্রীদের সঙ্গে সহবাস করেছি। সে কথা স্বীকার করে নিচ্ছি। তবে যারা অভিযোগ করেছেন, তাদের ক্লাসের কারও সঙ্গে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হইনি। কিন্তু যত দিন অভিনয় শিখিয়েছি, তত দিন অনেক ছাত্রীর সঙ্গেই যৌন সম্পর্ক করেছি। এটা করা উচিত হয়নি।’

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন সুস্মিতা সেন

অবশ্য জেমসের দাবি, তিনি ছাত্রীদের সম্মতিক্রমেই শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন। কারো অমতে এ কাজ করেননি কখনো। তবে সম্মতি থাকলেও এমন কাজের জন্য অনুতপ্ত তিনি। জেমস বলেন, ‘নেশায় হয়তো অন্ধ হয়ে গিয়েছিলাম। মানুষের অনুভূতিগুলোকেও আর দেখতে পাচ্ছিলাম না।’

স্বীকার করার পাশাপাশি জেমস ফ্রাঙ্কো এ-ও জানিয়েছেন, চলতি বছরই তিনি ২ দশমিক ২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে এই মামলার সুরাহা করবেন।

উল্লেখ্য, জেমস ফ্রাঙ্কো অভিনয়ের পাশাপাশি নির্মাতা ও লেখক হিসেবেও পরিচিত। তিনি সেরা অভিনেতা হিসেবে অস্কারেও মনোনয়ন পেয়েছিলেন। ‘স্পাইডার-ম্যান ট্রিলজি’, ‘মিল্ক’, ‘রাইজ অব প্ল্যানেট অব দ্য অ্যাপস’, ‘স্প্রিং ব্রেকারস’ ইত্যাদি সিনেমায় তার অভিনয় উল্লেখযোগ্য।


একাত্তর/এসএ

দীর্ঘ প্রতীক্ষা আর রুদ্ধশ্বাস সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল নতুন ‘জেমস বন্ড’-এর পরিচয়। হলিউডের জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে বিখ্যাত এই ব্রিটিশ গুপ্তচর...
বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকে সরাসরি প্রাণনাশের হুমকি দিল কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ডিলন! লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শুটারকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করার রেশ...
বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমারের পরবর্তী সায়েন্স ফিকশন সিনেমা ‘শামুক’ নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনার শেষ নেই। এর মাঝেই গুঞ্জন রটেছিল, এই মেগা প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে দেখা যাবে...
টলিউডের সুপারস্টার দেব এবং জনপ্রিয় অভিনেত্রী সোহিনী গুহ রায়কে ঘিরে টালিহাড়ের অন্দরে এখন নতুন গুঞ্জনের ডালপালা মেলছে। সম্প্রতি কালীপুজো ও দীপাবলির উদযাপনে দেবের সঙ্গে একসঙ্গে বাজি পোড়ানোর ছবি...
দীর্ঘ প্রতীক্ষা আর রুদ্ধশ্বাস সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল নতুন ‘জেমস বন্ড’-এর পরিচয়। হলিউডের জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে বিখ্যাত এই ব্রিটিশ গুপ্তচর...
পাকিস্তানের আদিয়ালা কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে নিজের এবং স্ত্রী বুশরা বিবির জীবন বাঁচাতে ও সুচিকিৎসার দাবিতে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিদের উদ্দেশে আবেগঘন খোলা চিঠি লিখেছেন কারাবন্দি সাবেক...
বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকে সরাসরি প্রাণনাশের হুমকি দিল কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ডিলন! লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শুটারকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করার রেশ...
যুদ্ধ হয়তো থামে সাময়িকভাবে, কিন্তু স্বজন হারানোর ক্ষত আর ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ প্রিয়জনের লাশের অপেক্ষায় কাটানো দিনগুলো কি কখনো মুছে যায়? গাজার উত্তরাঞ্চলের বীর আন-নাজার বাসিন্দা ষাটোর্ধ্ব মাহমুদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর