কাজাখস্তান ছাড়বে রুশ বাহিনী

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১১:০৫ এএম

মধ্য-এশিয়ার বৃহত্তম ও তেলসমৃদ্ধ দেশ কাজাখস্তানে বিক্ষোভ দমনে সাহায্য করার পর রাশিয়ার নেতৃত্বাধীন কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও) শান্তিরক্ষী বাহিনী বৃহস্পতিবার থেকে দেশটি ত্যাগ করতে শুরু করবে। মঙ্গলবার (১১ জানুয়ারি) কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ একথা ঘোষণা করেছেন।

কাজাখস্তানের পার্লামেন্টকে তিনি জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে এই প্রত্যাহারের কাজ সম্পন্ন হবে। গত সপ্তাহে কাজাখস্তানের বিক্ষোভকে তিনি ‘বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসীদের অভ্যুত্থান প্রচেষ্টা’ বলেও বর্ণনা করেন।

তবে বিবিসির একজন সংবাদদাতা বলছেন, এই বিক্ষোভ সম্ভবত শাসকদলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের ফসল। কাজাখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বিক্ষোভে প্রায় ১০ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে।

ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, তেল-সমৃদ্ধ এই দেশটিতে প্রশাসনের একেবারে শীর্ষে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দিয়েছে। এই দ্বন্দ্বে সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েভের নিয়োগ করা ব্যক্তিরাই প্রাধান্য বজায় রেখেছে।

সাবেক প্রেসিডেন্ট নজরবায়েভ ২০১৯ সালে পদত্যাগ করলেও সংবিধান মোতাবেক তিনি এখনও কাজাখস্তানের ‘জাতির নেতা।’

ভিডিও কনফারেন্সের মাধ্যমে পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় বর্তমান প্রেসিডেন্ট তোকায়েভ তার পূর্বসূরী নজরবায়েভর এমন সমালোচনা করেছেন যা অনেককেই অবাক করেছে। যদিও নিজের উত্তরসূরি হিসেবে নজরবায়েভ এক সময় তোকায়েভকেই মনোনীত করেছিলেন।


একাত্তর/এসএ

ইরানের জ্বালানি অবকাঠামো ও তেল ট্যাঙ্কারে যে কোনো মার্কিন হামলার জবাবে সমান ও সমপরিমাণ পাল্টা আঘাত হানার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। মধ্যপ্রাচ্য...
আসন্ন শীত মৌসুমের আগেই ইউক্রেনের জ্বালানি ও খাদ্য অবকাঠামো ধ্বংস করতে নতুন করে হামলা জোরদার করেছে রাশিয়া। বৃহস্পতিবার গভীর রাতে দেশটির দক্ষিণ ওডেসা অঞ্চলের রোমানিয়া সীমান্তবর্তী ইজমাইল বন্দরে...
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর