খুঁজে পাওয়া যায়নি অন্য চিতা বাঘটি, যৌথ অভিযান স্থগিত

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৭:২৮ পিএম

নীলফামারীতে মুরগির খামারে বৈদ্যুতিক ফাঁদে একটি চিতা বাঘের মৃত্যু হলেও আরেকটি পালিয়ে গেছে- এলাকাবাসীর এমন দাবিতে বসে থাকেনি বনবিভাগ। কিন্তু গত দুই দিনেও তিন বাহিনী মিলে বাঘটির অস্তিত্ব তন্যতন্য করে খুঁজেও পাওয়া যায়নি। পরে অভিযান স্থগিত করেছে বনবিভাগ।

রোববার (২০ মার্চ) বিকেলে নীলফামারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে চিতা বাঘ উদ্ধার অভিযান স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।  

সংবাদ সম্মেলনে যৌথ অভিযান দলের নেতৃত্বদানকারী ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র কর্মকর্তা রথীন্দ্র নাথ বিশ্বাস বলেন, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পালিয়ে যাওয়া চিতা বাঘটি ধরতে তিন বাহিনী যৌথ অভিযান চালায়। অভিযানে ছিল সামাজিক বন বিভাগ রংপুর, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকা এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর তিনটি দল।

গত দু’দিন ধরে কাঞ্চনপাড়া, দলবাড়ি গ্রামসহ আশপাশের গ্রামে অভিযান চালিয়ে চিতা বাঘের উপস্থিতি না মেলায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়।

image


গ্রামটিতে বাঘের পায়ের ছাপ দেখা গেছে, গ্রামবাসীর এমন দাবিতে রথীন্দ্র নাথ বলেন, যে পায়ের ছাপ মিলেছে তা চিতা বাঘের নয়। ওই পায়ের ছাপ কুকুর ও শেয়ালের। তাই এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এর পরেও যদি কোথাও চিতা বাঘের দেখা পাওয়া যায় সেটিকে উদ্ধারে আবারও অভিযান চালানো হবে।

আরও পড়ুন: কমলো সব ধরনের সয়াবিন তেলের দাম

সংবাদ সম্মেলনে সামাজিক বন বিভাগ রংপুরের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়, রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, নীলফামারী জেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোলায়েমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার ভোর রাত ৫টার দিকে নীলফামারী সদর উপজেলার চরাবোগাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া দলবারই গ্রামে একটি মুরগির খামারে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে একটি চিতা বাঘের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা আরও একটি চিতা বাঘকে খামার সংলগ্ন ভুট্টা ক্ষেতে পালিয়ে যেতে দেখেন। পরে ওই চিতা বাঘটিকে নিরাপদে উদ্ধারে যৌথ অভিযান চালানো হয়। 


একাত্তর/এসি

অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর