প্রথমবারের মতো সব সিমে মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেড

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০২:৫৯ পিএম

মোবাইল ডাটার মেয়াদের সীমাবদ্ধতা তুলে নিলো অপারেটরগুলো। প্রথমবারের মতো গ্রামীণফোন, রবি, টেলিটক এবং বাংলালিংক গ্রাহকরা মোবাইলের মেয়াদ বিহীন ডাটা প্যাকেজ কেনার সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মোবাইলের আনলিমিটেড ডাটা প্যাকেজ এবং নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

জানা যায়, প্রাথমিকভাবে আনলিমিটেড ডাটা প্যাকেজের মধ্যে গ্রামীণফোনে ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি ও ৪৪৯ টাকায় ৫ জিবি প্যাকেজ কেনা যাবে।

এছাড়া রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি এবং টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি পাওয়া যাবে।

আনলিমিটেড ডাটা প্যাকেজের মেয়াদ হবে এক বছর।

image

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং বিভিন্ন অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় অপারেটরদেরকে গ্রাহক সেবার মান উন্নত করার তাগিদ দিয়ে মোস্তাফা জব্বার বলেন, গ্রাহকরা কল কিংবা ইন্টারনেট সেবার চেয়ে বেশি প্রত্যাশা করে কোয়ালিটি অব সার্ভিস।

আরও পড়ুন: নিউমার্কেটে নাহিদ হত্যায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী গ্রেপ্তার

বিটিআরসির চেয়ারম্যান জানান, আনলিমিডেট ডাটা প্ল্যান দীর্ঘ দিনের দাবি ছিল জনগণের। আজ প্রথমবারের মতো সেটি বাস্তবায়িত হলো।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকে মোবাইল ডেটার আনলিমিটেড মেয়াদ ঘোষণা করা হয়।


একাত্তর/আরএ

আর্থিক প্রতিষ্ঠানসহ দেশের সরকারি-বেসরকারি সংস্থা ও কোম্পানিতে বড় ধরনের সাইবার হামলার হুমকি পেয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।   ধর্মীয় ভাবাদর্শে উদ্বুদ্ধ কিছু...
বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে আসছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্টারলিংক। স্পেসএক্সের সহযোগী এই কোম্পানির দুজন কর্মকর্তা এখন ঢাকায় অবস্থান করছেন। বুধবার...
দু’দিন ধরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারের জটিলতায় মোবাইল সিম নিবন্ধন, পাসপোর্ট যাচাই কার্যক্রমসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয়েছে।সমস্যা সমাধান চেয়ে এরইমধ্যে...
ইলেকট্রনিক বা ই-বর্জ্যের কারণে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। অথচ, বাতিল ইলেকট্রনিক পণ্য আধুনিক উপায়ে প্রক্রিয়াজাত করতে, তা হতে পারে দেশের সম্পদ। কেবল এই খাতেই বছরে আয় হতে পারে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর