বিধানসভা নির্বাচন

আজই ফয়সালা, দিদি নাকি মোদি!

আপডেট : ০৩ মে ২০২১, ১১:৪৮ এএম

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। ভারতীয় সময় সকাল ৮টা থেকে এ গণনা শুরু হয়। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক গণনায় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস তার প্রধান প্রতিদ্বন্দ্বী কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে।

আট দফার নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে আজ রোববার (২ মে)। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০টা ৪০ মিনিটে আনন্দবাজারের তথ্যমতে ১৬৫ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, বিপরীতে ১১২ আসনে এগিয়ে বিজেপি। এছাড়া ৬ আসনে এগিয়ে রয়েছে জোট।

সূত্রমতে,  বিধানসভার মোট ২৯৪টি আসন থাকলেও নির্বাচন চলাকালীন সময়ে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়েছে। ফলে ২৯২টি আসনের ভোট গণনা করা হচ্ছে। এ নির্বাচনে সবার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু নন্দীগ্রাম। কারণ এখানে লড়ছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার প্রতিদ্বন্দ্বী একসময়কার মমতার কাছের মন্ত্রিসভার সাবেক সদস্য শুভেন্দু অধিকারী।

এ বিষয়ে একাত্তর কলকাতা সংবাদদাতা সত্যজিৎ চক্রবর্তী জানান, সকাল ৮টা থেকেই ভোট গণনা শুরু হয়েছে। ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়েছে। বুথফেরত জরিপের ভিত্তিতে কিছু সংবাদমাধ্যম তৃণমূলকে এগিয়ে রাখলেও কিছু গণমাধ্যম আবার এগিয়ে রাখছেন বিজেপিকে। আবার স্থানীয় কিছু সংবাদমাধ্যম বলছে কোন দল এককভাবে ক্ষমতায় আসতে পারবে না। মূলত তৃণমূল কংগ্রেস, বিজেপি আর কংগ্রেস-বাম জোট কেউই বুথ ফেরত জরিপকে তেমন আমলে নিচ্ছেন না।


পানামার দক্ষিণ উপকূলে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং পরবর্তী সময়ে ঘটে যাওয়া ১৪৭টি শক্তিশালী আফটারশকের কারণে কেঁপে উঠেছে পুরো দেশ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে, দিল্লির রাজপথে নামার আগেই বড় ধরনের ধাক্কা...
পানামার দক্ষিণ উপকূলে ৭.৬ মাত্রার এক তীব্র ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে পুরো দেশ।
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
‘গড়ি একসাথে মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’ লক্ষ্য ও ‘শিক্ষা, সংযম, শৃঙ্খলা’ মূলমন্ত্রকে সামনে রেখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অলাভজনক ও জনকল্যাণমূলক সংস্থা ‘শাহীন কেয়ার্স ট্রাস্ট’। 
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বন্ধ থাকা বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন চলাচল পুনরায় চালুর আগ্রহ প্রকাশ করেছে নয়াদিল্লি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি ঢাকা। রেলপথ মন্ত্রণালয়...
শহরের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ, আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশের বাজারে নতুন ১১০ সিসির ‘ডিও’ স্কুটার এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ‘স্মার্ট ভাইব, ইজি রাইড’ স্লোগানে অটোমেটিক...
পবিত্র মক্কা ও মদিনার সুরক্ষার প্রশ্নে বাংলাদেশ কোনো আপস বা ছাড় দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পবিত্র দুই মসজিদের সুরক্ষায় সাহায্য বা সহযোগিতা চাওয়া হলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর