কোরবানির হাটেও পদ্মা সেতুর সুফল

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১০:৫০ এএম

পদ্মা সেতুর সুফল পাচ্ছেন শরীয়তপুরের মানুষ। বাদ যায়নি কোরবানির পশুর হাটও। দেশের বিভিন্নস্থান হতে গরু-ছাগল এসে ভরে গেছে হাট। ক্রেতারা অন্যান্য বছরের তুলনায় কমমূল্যে পাচ্ছেন কোরবানির পশু।

পাশাপাশি স্থানীয় বিক্রেতারাও ঢাকাসহ বিভিন্ন জায়গায় সহজেই পশু নিয়ে যেতে পারছেন। তবে, অনেকের দাবি, পশুর সংখ্যা বেশি হওয়ায় কিছুটা কমেই বিক্রি করতে হচ্ছে তাদের।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্নস্থানের মতো শরীয়তপুরেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার বিদেশি গরু না থাকলেও বিপুল পরিমাণ দেশিয় খামারের গরু-ছাগল হাটে আসায় দাম কমেছে।

ঈদ উপলক্ষে শরীয়তপুরের সখিপুর, গোসাইরহাট, মনোহর বাজার, সাজনপুর বাজার, বদরগঞ্জ দারুল আমান, ডামুড্ডা, বিকে নগর, ভোব্জেশ্বর ও কাজিরহাটসহ প্রায় ৫০টি স্থানে বসেছে অস্থায়ী কোরবানীর হাট।

গত মাসের ২৫ তারিখ থেকে শুরু হওয়া সকল হাটের বেচা-কেনা চলবে ঈদের পরে তিন দিন পর্যন্ত।

এসব হাটে পাঁচ চল্লিশ হাজার থেকে ১০ লাখ টাকায় গরু আর ৫ থেকে ৪০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে ছাগল।

তবে বিক্রেতাদের দাবি, অন্যান্য বছরে তুলনায় এ বছর গরুর দাম কম হলেও বেচা-কেনা কম।

আরও পড়ুন: সংবাদমাধ্যমের স্বাধীনতার সাথে দায়িত্বশীলতাও প্রয়োজন: তথ্যমন্ত্রী

শরীয়তপুরের গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ শামীম জানান, করোনার স্বাস্থ্যবিধি মেনে সকল প্রকার ঝামেলা মুক্তভাবে পবিত্র ঈদুল আজহার পশু কিনে বাড়ি যেতে পারে তার জন্য সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে এ সময় জাল টাকা নিয়ে কেউ যেন প্রতারিত না হয় সে জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ।


একাত্তর/আরএ

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে খুলনায় এসেছে পরীক্ষামূলক একটি ট্রেন। রোববার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পরীক্ষামূলক ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।...
কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যান...
দক্ষিণবঙ্গের প্রবেশপথ পদ্মা সেতুতে শুক্রবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছিলো । এদিন সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। আর টোল আদায় হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর