শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার ক্ষতি পুষিয়ে নিতে চার সুপারিশ

আপডেট : ২২ জুলাই ২০২২, ১০:০০ পিএম

করোনায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর গেলো বছর সেপ্টেম্বর আবারও শুরু হয় শিক্ষা কার্যক্রম। বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের (বেডু) এক গবেষণায় জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়ে পাঠদানের নানা মাধ্যম থাকলেও শিক্ষার্থীদের শিখন ঘাটতি হয়েছে। তাই শিক্ষার্থীদের উচ্চ, মধ্যম আর স্বল্প মাত্রা শিখন ঘাটতি পূরণে চার সুপারিশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। 

সুপারিশগুলো হলো- বৃহস্পতিবার বাড়তি দুটি ক্লাস নেওয়া, ক্লাসের পাশাপাশি অ্যাসাইনমেন্ট দেওয়া, ক্লাসে শিক্ষকের বাড়তি মনোযোগ, কিংবা পাঠ্যবিষয়ের ডিজিটাল কনটেন্ট তৈরি। 

বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের গবেষণার তথ্যে জানা গেছে, বাংলায় ৩১ শতাংশ শিক্ষার্থীর মধ্যম মাত্রায় ও ২৪ শতাংশের উচ্চ মাত্রায় শিখন ঘাটতি রয়েছে। স্বল্প মাত্রায় শিখন ঘাটতি আছে ২৫ শতাংশ শিক্ষার্থীর। ইংরেজিতে মধ্যম মাত্রায় শিখন ঘাটতি থাকা শিক্ষার্থী ৩৮ শতাংশ, উচ্চ মাত্রায় ১৮ শতাংশ এবং স্বল্প মাত্রায় শিখন ঘাটতি রয়েছে ২০ শতাংশের। 

অপরদিকে গণিতে মধ্যম মাত্রায় শিখন ঘাটতি রয়েছে ১৪ শতাংশের, উচ্চ মাত্রার এই হার ৩৯ শতাংশ এবং স্বল্প মাত্রার ক্ষেত্রে ১৬ শতাংশ। পার্বত্য অঞ্চলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি ৭০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত।

আরও পড়ুন: কমলাপুর স্টেশনে ঢুকতে বাধা, ফটকে অবস্থান রনির

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মশিউজ্জামান বলেন, পরিকল্পনার পাশাপাশি ক্ষতি পূরণে প্রতিষ্ঠানগুলোরও দায়িত্ব রয়েছে। গণিত আর ইংরেজিতে বেশি মনোযোগ দিতে হবে। 

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম বলেন, প্রত্যন্ত এলাকায় বেশি মনোযোগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। 


একাত্তর/এসি

‘আগামী শিক্ষাবর্ষ থেকে শনিবারও স্কুল খোলা থাকবে’- সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি তথ্য ছড়িয়ে পড়েছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবার আনন্দ উচ্ছ্বাসের মাত্রা ছিলো অনেকটাই কম। ফল ঘোষণার পরই কলেজগুলোর ক্যাম্পাসে বাড়তে থাকে ফল প্রত্যাশীদের ভিড়।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযাগে এ ফল প্রকাশ করা হয়।
তাপপ্রবাহের ছুটি শেষে রোববার খুলেছে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর