হুমকি উপেক্ষা করে তাইওয়ানে পেলোসি, সামরিক মহড়ার ঘোষণা চীনের

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১০:২০ এএম

চীনের হুমকি উপেক্ষা করে মঙ্গলবার রাতে তাইওয়ানে পা রাখেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার (২ আগস্ট) এশিয়া সফরের অংশ হিসেবে সেখানে যান তিনি।

সিএনএনের খবরে বলা হয়েছে, দীর্ঘ ২৫ বছর পর যুক্তরাষ্ট্রের কোনো হাউজ স্পিকার তাইওয়ানে পা রাখলেন। 

পেলোসির তাইওয়ান সফরের আগেই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছিল বেইজিং। 

সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছিলেন,  যদি পেলোসি তাইওয়ান সফরে যান তবে তা হবে চীনের অভ্যন্তরীণ নীতিতে কুরুচিপূর্ণ হস্তক্ষেপ। যুক্তরাষ্ট্রের এ উদ্যোগ ভয়াবহ পরিণতি ডেকে আনবে। চীনের সামরিক বাহিনীও চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।  

যদিও এসব হুমকি উপেক্ষা করেই তাইওয়ানের তাইপে বিমানবন্দরে অবতরণ করেন ন্যান্সি পেলোসি।

বিবিসি বলছে, কড়া নিরাপত্তা থাকার পরও পেলোসি যে হোটেলে অবস্থান করছেন তার বাইরে বিক্ষোভ করেছেন চীনপন্থীরা। 

অন্যদিকে পেলোসি তাইপে বিমানবন্দরে অবতরণের পরপরই চীনের বিমান বাহিনীর একটি দল তাইওয়ান প্রণালীর ওপর দিয়ে মহাড়া দিয়েছে। চীনের ২১টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়ে।

সবশেষ চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার রাত থেকেই তাইওয়ানের কাছে যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে দেশটি। তাইওয়ানের পূর্বে সমুদ্র অঞ্চলে ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালাবে চীন। চলবে লাইভ ফায়ারিং। 

পেলোসির সফরকে ঘিরে ওই অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজও মোতায়েন করা হতে পারে বলেও খবর এসেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। 


একাত্তর/আরবিএস 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর