চীন সীমান্তে সামরিক মহড়া চালাবে যুক্তরাষ্ট্র-ভারত

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৯:৫৬ পিএম

চলমান চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে যৌথ সামরিক মহড়া চালাবে ভারত ও যুক্তরাষ্ট্র। আগামী অক্টোবরে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আউলি শহরের কাছে এ মহড়া অনুষ্ঠিত হবে। শহরটি হিমালয় পর্বতের দক্ষিণে অবস্থিত।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক ভারতীয় সেনা কর্মকর্তার বরাতে শনিবার (৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ প্রসঙ্গে দেশ দু'টির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সিএনএন বলছে, আউলি শহরটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (ল্যাক) থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই রেখা ভারত ও চীনকে বিভক্ত করেছে। ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পর থেকেই ওই এলাকার মালিকানা দাবি করে আসছে দুই দেশই। এরইমধ্যে ওই অঞ্চলে কয়েকদফা সংঘর্ষেও জড়িয়েছে তারা।  

সবশেষ ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়েছিল দুই দেশের সেনাবাহিনী। এতে ২০ ভারতীয় সেনা ও চার চীনা সেনা নিহত হয়। ওই ঘটনার পর থেকে দিল্লি-বেইজিং সম্পর্ক আরও জটিল হয়ে উঠে।

এদিকে সম্প্রতি চীন সীমান্তে অবস্থিত প্যাংগং সো হ্রদের উপর একটি সেতু নির্মাণের মাধ্যমে উত্তেজনা আরও বেড়েছে। চীনের এ পদক্ষেপকে ভারত সরকার "অবৈধ দখল" বলে নিন্দা করেছে। 

চলতি বছর ভারত সফরের সময় মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডিং জেনারেল চার্লস ফ্লিন বিতর্কিত সীমান্তের কাছে চীনের সামরিক গঠনকে "শঙ্কাজনক" বলে বর্ণনা করেছেন।

আরও পড়ুন: নিরুপায় হয়ে তেলের দাম বাড়িয়েছে সরকার: কাদের

যৌথ মহড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র সিএনএনকে বলেন, একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনের ক্ষেত্রে ভারতের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র।  

মহড়ার বিষয়ে তিনি আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের নিজ নিজ সক্ষমতা উন্নত করতে হবে।


একাত্তর/আরবিএস   

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে ইতিহাস গড়ে সিনেটর নির্বাচিত হওয়ার মাত্র কয়েক দিনের মাথায় নতুন এক রাজনৈতিক ফান্ডরেজিং পদক্ষেপ নিয়েছেন ডেমোক্র্যাট নেতা আব্দুল এল-সাইদ। মার্কিন সংবাদমাধ্যম দ্য...
তেহরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনায় ব্যাপক অগ্রগতির দাবি করার পাশাপাশি ইরানের কেশম দ্বীপে সামরিক হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুটি ক্ষেপণাস্ত্র...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পর থেকেই গভীর সংকটের মুখে পড়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। হোয়াইট হাউসের অন্দরে তার ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হওয়ার পাশাপাশি...
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান তীব্র উত্তেজনা ও সামরিক সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দাবি করে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশসীমায় হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’ প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এই আকাশযুদ্ধের ঠিক পরপরই রিয়াদের কিং...
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক লক্ষ্য অর্জন এখনো সম্পূর্ণ হয়নি বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তেহরান নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ...
দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং বিচারবহির্ভূত সহিংসতার মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত অক্টোবর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে দেশের...
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর