ইসরাইল-ফিলিস্তিনের সম্মতিতে গাজায় যুদ্ধবিরতি

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১১:২৯ এএম

তিন দিনের রক্তাক্ত সংঘর্ষের পর গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিন ও ইসরাইল। মিশরের মধ্যস্থতায় আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) গ্রুপ জানিয়েছে, সোমবার (৮ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে এগারোটায় যুদ্ধবিরতি শুরু হবে। এ ব্যাপারে নিশ্চিত করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের দপ্তরও। 

২০২১ সালের মে মাসে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে ১১ দিনব্যাপী পাল্টাপাল্টি হামলা চলে। সাম্প্রতিক এই হামলাকে তারপর থেকে দুই পক্ষের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। 

গত তিনদিনের এ সংঘর্ষে পিআইজে'র দুই শীর্ষ নেতাসহ অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। 

এদিকে, গাজায় ইসলামী জিহাদ গ্রুপের সদস্যদের লক্ষ্য করে হামলার কথা স্বীকার করেছে ইসরাইল। গাজা থেকে তাদের ওপর রকেট বর্ষণের অভিযোগ করেছে তারা। 

আরও পড়ুন: চীন সীমান্তে সামরিক মহড়া চালাবে যুক্তরাষ্ট্র-ভারত

রোববার (৭ আগস্ট) বিকেলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত তিন দিনে নিহত ৪৩ জনের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। আহত হয়েছে আরও অন্তত তিনশ' জন। এ হতাহতের জন্য 'ইসরাইলি আগ্রাসন'কে দায়ী করেছে তারা। 

২০২১ সালের পর রোববার প্রথমবারের মতো গাজা থেকে ছোঁড়া রকেট জেরুসালেমে আঘাত হানে। এরপরই মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়। 


একাত্তর/এসজে 

অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
চলমান মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যেই ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার দাবি জোরালো হচ্ছে। এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসতে এবার দেশটির পার্লামেন্টে বিল জমা...
আমেরিকা ও ইসরাইলকে বিশ্বের মূল সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে...
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক চরম উত্তেজনা তৈরি হয়েছে। লন্ডন যদি এই অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে বাণিজ্য ও নীতিগত নিষেধাজ্ঞা আরোপ...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর