জাপানে আঘাত হেনেছে সুপার টাইফুন নানমাডল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১১:২৯ এএম

জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী সুপার টাইফুন নানমাডল। ইতোমধ্যে হাজার হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দক্ষিণাঞ্চলের কিয়ুশু দ্বীপে টাইফুনটি আঘাত হানে বলে জানিয়েছে জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি (জেএমএ)। ওই দ্বীপে ‘বিশেষ সতর্কতা’ জারি করা হয়েছে। 

এ ধরনের বিশেষ সতর্কতা জারির ঘটনা সাধারণত কয়েক দশকে একবার ঘটে। প্রায় ৩০ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, রোববার সকাল নাগাদ কাগোশিমা ও পার্শ্ববর্তী মিয়াজাকি এলাকার ২৫ হাজার ৬৮০ বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এছাড়া ঝড়ের আশংকায় আঞ্চলিক ট্রেন, ফ্লাইট ও ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

জেএমএ বলছে, এ এলাকায় ঝড়ের তাণ্ডবে নজিরবিহীন বিপদ তৈরি হতে পারে। একে খুব বিপদজনক টাইফুন হিসেবে উল্লেখ করেন জেএমএ’র আবহাওয়া পূর্বাভাস ইউনিটের প্রধান রায়তা করোরা।

ফায়ার এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি বলছে, প্রায় ২৯ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। রোববার সকাল নাগাদ আট হাজার ৫০০ লোক স্থানীয় আশ্রয় কেন্দ্রে উপস্থিত হয়েছে বলে কাগোশিমার কর্মকর্তারা জানিয়েছেন।

এনএইচকে বলছে, বুলেটসহ আঞ্চলিক ট্রেন চলাচল বন্ধ এবং অন্তত ৫১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। 

আবহাওয়া দপ্তর লোকজনকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার পরামর্শ দিয়ে বলেছে, বৃষ্টি প্রবল থেকে প্রবলতর এবং বাতাস আরও শক্তিশালী হচ্ছে। বৃষ্টি এতোটাই প্রবল হচ্ছে যে আশেপাশের কোন কিছুই দেখা যাচ্ছে না।

ঝড়টি রোববার সন্ধ্যা নাগাদ কিয়ুশুতে আঘাত হানবে বলে আশংকা করা হচ্ছে। এরপর এটি উত্তরপূর্ব দিকে গিয়ে বুধবার সকাল নাগাদ জাপানের মূল ভূখণ্ড পাড়ি দেবে বলে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে।

একাত্তর/এসজে

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
সরকার নির্ধারিত কিলোমিটারে ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন,...
রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর