প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার অভিযোগ

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১১:৫৮ এএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ করেছেন স্বজনরা। পুলিশ স্থানীয়দের সহযোগিতায়  দগ্ধ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

চিকিৎসকরা জানিয়েছেন ভুক্তভোগীর শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।

এদিকে পুলিশ জানায়, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওই নারীর মৃত্যু হয়েছে।

নিহতের নাম লতা সরকার (৩২)। তিনি কথা বলতে পারতেন না। এছাড়া কানেও শুনতেন না ওই নারী। দুই ভাই তিন বোনের মধ্যে লতা ছিলো বড়। তার বাবার নাম রতন সরকার।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান বলেন, সোমবার দিবাগত রাতে অত্র থানাধীন সু-বাড্ডা সাবান ফ্যাক্টরি রোড এলাকা থেকে ৯৯৯ সংবাদ পেয়ে স্থানীয়দের সহায়তায় দগ্ধ অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে রাত দুইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিউটে ভর্তি করা হয় তাকে।

ওসি বলেন, চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

ধর্ষণের পর আগুন দেয়া হয়েছে কিনা, এমন প্রশ্নের প্রশ্নের জবাবে শাহ জামান বলেন, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

মৃতের ভগ্নীপতি মো. ফারুক হোসেন বলেন, তাদের (লতা) বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া এলাকায়। সোমবার সন্ধ্যায় বাসা থেকে বের হন তিনি।  পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশের ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করে, যোগ করেন ফারুক।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নিহতের বোন পাখি সরকার অভিযোগ করে বলেন, তাদের বাড়ির এলাকায় থেকে কয়েকজন ভুক্তভোগীকে সিএনজিতে করে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় কদমতলা পার হাউজ এলাকায় নিয়ে ধর্ষণের পর আগুন লাগিয়ে দিয়েছে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর