থাই নৌবাহিনীর জাহাজ ডুবে ৩১ নাবিক নিখোঁজ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০৪:৪২ পিএম

থাইল্যান্ডের উপসাগরীয় অঞ্চলে ঝড়ের কবলে পড়ে শতাধিক যাত্রীসহ নৌবাহিনীর একটি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে এখনও ৩১ জন নিখোঁজ রয়েছে। 

রয়্যাল থাই নৌবাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় রোববার গভীর রাতে থাই নেভির "সুখোথাই" লাইট ফ্রিগেট নামক জাহাজটি থাইল্যান্ডের প্রাচুয়াপাক প্রদেশের কাছে সাগরে ডুবে যায়।

ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় জাহাজে ১০৬ জন নাবিক ছিলেন। সোমবার মধ্যরাত পর্যন্ত ৭৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে এবং এখনও ৩১ জন নিখোঁজ রয়েছে।

জীবিতদের মধ্যে অন্তত তিনজন "গুরুতরভাবে আহত" হয়েছেন। এছাড়াও আহত ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

থাই নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার সময় সংশ্লিষ্ট সমুদ্র এলাকায় বিশাল ঢেউয়ের কারণে সমুদ্রের পানি জাহাজের বৈদ্যুতিক সিস্টেমে প্রবেশ করে; যার ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যান্ত্রিক ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং যুদ্ধজাহাজটি অবশেষে উল্টে গিয়ে ডুবে যায়।  

এরইমধ্যে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।  

কর্ভেট শ্রেণির এ জাহাজটি ১৯৮৭ সাল থেকে ব্যবহার করে আসছিল থাই নৌবাহিনী।


একাত্তর/আরবিএস  

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
নেপালে আচমকা সৃষ্ট প্রলয়ঙ্করী প্লাবনে স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ৮২৬ জন মানুষের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই বিদেশি পর্যটক। 
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানকে তাদের অবস্থান থেকে জোরালো ভূমিকা রাখার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দেশে একটি...
আগামী স্থানীয় সরকার নির্বাচনে ধাপে ধাপে উপজেলাভিত্তিক ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। এছাড়া স্থানীয় সরকার পর্যায়ের এই নির্বাচনে...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত আসামির ৩০ দিন পার হয়ে গেলে আর আপিল করার আইনি সুযোগ নাই বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সেটা শেখ হাসিনা অথবা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর