চীন সীমান্তে ভারতের সেনা উপস্থিতি জোরদার

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৬:২৯ পিএম

চীনের সাথে একটি বিতর্কিত সীমান্ত এলাকায় ভারতীয় সেনার উপস্থিতি 'অভূতপূর্ব পর্যায়ে' বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

ভারত চীনকে সীমান্তের 'স্থিতিশীল অবস্থা' একপাক্ষিকভাবে পরিবর্তন করতে দেবে না বলেও মন্তব্য করেছেন তিনি। 

সোমবার (১৯ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-র আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

অরুণাচল প্রদেশে চীন সীমান্তে চীনা সৈন্যদের সাথে ভারতীয় সৈন্যদের সংঘর্ষের কিছুদিন পরই এ নিয়ে কথা বললেন জয়শঙ্কর। 

চীনা সৈন্যদের 'অবৈধ অনুপ্রবেশের' ফলেই ওই সংঘর্ষের ঘটনা ঘটেছিল বলে দাবি করেছে ভারত। 

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের জানামতে সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং এই ইস্যুতে আলোচনা চালিয়ে যাচ্ছে দুই পক্ষ। 

জয়শঙ্কর বলেন, 'আজকে চীন সীমান্তে অভূতপূর্ব সংখ্যক ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। চীনা আগ্রাসন মোকাবেলা করতে এটি করা হয়েছে। এলএসিকে একপাক্ষিকভাবে পরিবর্তন করার যেকোনো চেষ্টা প্রতিহত হরতে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে'। 

তবে এখন পর্যন্ত তার এসব মন্তব্যের কোনও প্রতিক্রিয়া জানায়নি চীন। 

ভারত ও চীনের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার লম্বা সীমান্ত রয়েছে, যেটি লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) নামে পরিচিত। এতো দীর্ঘ সীমান্তে মাঝেমধ্যেই দুই দেশের সেনারা মুখোমুখি অবস্থানে চলে আসেন। 

এর আগে ২০২০ সালে লাদাখ অঞ্চলের গালওয়ান ভ্যালিতে দুই দেশের সৈন্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে ভারতের ২০ জন ও চীনের চারজন সেনা নিহত হন। 

সীমান্তে গত এক বছরের মধ্যে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে গত ৯ ডিসেম্বর। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন সৈন্য আহত হন। তবে সংঘর্ষের পরপরই ভারতীয় সেনারা সেখান থেকে সরে যান বলে জানিয়েছে ভারত। 

আরও পড়ুন: নাৎসি বন্দিশিবিরের টাইপিস্টকে দুই বছরের কারাদণ্ড

এই ঘটনার পর ভারতের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ে আলোচনায় বিরোধী দলগুলোর দাবি নাকচ করা হলে তারা পার্লামেন্ট থেকে ওয়াকআউট করেন। 

সরকারের বিরুদ্ধে চীনের হুমকি অগ্রাহ্য করার অভিযোগ করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। চীনা সেনারা সীমান্তে ভারতীয় সেনাদের 'মারধর' করছে বলে অভিযোগ করেছেন তিনি। 


একাত্তর/এসজে

ভারতের উত্তর প্রদেশের নয়ডার সেক্টর ১২৫ এলাকায় শনিবার বিকেলে এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রাইপুর এলাকার কমপক্ষে পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে পড়লে চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ...
এক দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে উন্মুক্ত হওয়া নতুন সড়ক সেতু পার হয়ে চীন সফরে গেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার সকালে তিনি উত্তর কোরিয়া ও চীনকে সংযুক্তকারী তিন কিলোমিটার দীর্ঘ...
বিয়ের বয়স পার হয়েছে মাত্র আটটি মাস! অথচ এর মধ্যেই দাম্পত্য কলহ, আইনি জটিলতা আর মানসিক যন্ত্রণার এক বিষাক্ত চক্রে পিষ্ট হয়ে জীবনপ্রদীপ নিভে গেলো ভারতের গুজরাটের এক ২৪ বছর বয়সী তরুণের। মহারাষ্ট্রের...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
চলতি ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। শনিবার রাতে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা...
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার অবনতিশীল অবস্থার প্রতিবাদে ফ্রান্সে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হলো ব্যাপক গণবিক্ষোভ। দিনভর শান্তিপূর্ণভাবে লাখ লাখ মানুষের পদযাত্রা চললেও সন্ধ্যার পর রাজধানী...
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন দক্ষিণপন্থী সরকারের নীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশটির আটটি বড় শহরে নতুন করে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। মিলানে গত সপ্তাহের বিক্ষোভের...
ইউরোপজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং নানা অর্থনৈতিক সংকটের প্রতিবাদের অংশ হিসেবে স্পেনের রাজধানী মাদ্রিদে রাষ্ট্রীয় পেনশন স্কিম রক্ষার দাবিতে সমবেত হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। আগামী মাসের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর