দ্বিতীয় দফায় বাইডেনের সরকারি গোপন নথির সন্ধান

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৪:২৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহকারীরা নতুন একটি স্থানে আরও কিছু সরকারি গোপন নথির সন্ধান পেয়েছেন। এর ফলে হোয়াইট হাউসের জন্য রাজনৈতিক পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে উঠছে। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনা পর্যালোচনা করছে মার্কিন বিচার বিভাগ। 

এর আগে ওয়াশিংটন ডিসির একটি প্রাইভেট অফিসে গোপন নথির সংগ্রহ পাওয়া গিয়েছিল। বাইডেন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব শেষ হওয়ার পরে সেই অফিসটি ব্যবহার করতেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপন নথি ভুলভাবে ব্যবস্থাপনা করার অভিযোগে একটি ফৌজদারি তদন্তের মুখোমুখি হয়েছেন।

তবে বাইডেনের সহকারীরা কখন বা কোথায় নতুন এই গোপন নথিগুলো খুঁজে পেয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

হোয়াইট হাউসের কাছে অবস্থিত পেন বাইডেন সেন্টার নামের একটি থিঙ্ক ট্যাঙ্কে গত নভেম্বরে প্রায় ১০টি নথি আবিষ্কৃত হয়। তবে সেগুলো প্রকাশিত হয় এই সপ্তাহে।

ওই কাগজপত্রের মধ্যে ইউক্রেন, ইরান এবং যুক্তরাজ্য সম্পর্কিত মার্কিন গোয়েন্দা মেমো এবং ব্রিফিং সামগ্রী রয়েছে বলে জানা গেছে।

সেসব নথি জো বাইডেনের বারাক ওবামার অধীনে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের সাথে সম্পর্কিত হলেও, কেন সেগুলো তার পরে ব্যবহার করা ব্যক্তিগত অফিসে ছিল তা স্পষ্ট নয়।

গোপন নথিগুলো বিশেষ অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ এবং সেগুলো কীভাবে রাখা এবং সংরক্ষণ করা হয় সে সম্পর্কে নিয়ম রয়েছে। 

উল্লেখ্য, হোয়াইট হাউসের সমস্ত রেকর্ড প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার পরে মার্কিন জাতীয় আর্কাইভে হস্তান্তর করা বাধ্যতামূলক।

নতুন আবিষ্কৃত এসব নথি সম্পর্কে হোয়াইট হাউস এখনও কোনো মন্তব্য করেনি। তবে সিবিএস এবং অন্যান্য মার্কিন সংবাদমাধ্যম এই সন্ধানের বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: জিল বাইডেনের ক্যান্সারাক্রান্ত কোষ অপসারণ

বুধবার তার দৈনিক প্রেস ব্রিফিংয়ের সময় বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরেকে প্রথমে আবিষ্কৃত ফাইল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি এ ব্যাপারে উত্তর দিতে অস্বীকৃতি জানান। 

তিনি বলেন, 'এটি বিচার বিভাগ দ্বারা পর্যালোচনা করা হচ্ছে। গতকাল প্রেসিডেন্ট যা জানিয়েছেন তার বাইরে আমি আমি কিছু বলতে চাই না'।


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো...
বাংলাদেশ ও তুরস্কের পক্ষ থেকে যৌথভাবে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার পাশাপাশি আরও ৫০টি বিমান কেনার বিকল্প সুযোগ রাখার এই বিশাল চুক্তিকে কেন্দ্র করে নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে...
গণমাধ্যমের বাক স্বাধীনতা কাড়তে গিয়ে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার কাছে বড়সড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন, এমএস নাউ এবং পলিটিকো- প্রথম সারির এই তিন সংবাদমাধ্যমের ওপর ট্রাম্পের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর