ওমান উপসাগরে ফরাসি বাহিনীর হাতে অস্ত্রের চালান আটক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৪ পিএম

গত জানুয়ারিতে ইরান থেকে ইয়েমেন যাওয়ার পথে ওমান উপসাগরে ফরাসি নৌবাহিনী হাজার হাজার অ্যাসল্ট রাইফেল, মেশিনগান এবং অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল জব্দ করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

তাৎক্ষণিকভাবে আটকের বিষয়টি স্বীকার করেনি ইরান। তবে অস্ত্রের ছবিগুলো তেহরানের সাথে সংযুক্ত অন্যান্য চালানে আটক করা অস্ত্রের ছবির সাথে সাদৃশ্যপূর্ণ। 

মার্কিন যুক্তরাষ্ট্র বুধবারের (১ ফেব্রুয়ারি) বিবৃতিতে কোন বাহিনী এই অভিযানের নেতৃত্ব দিয়েছে তা নির্দিষ্ট করেনি, শুধু বলেছে যে তারা 'অংশীদার নৌবাহিনীর দ্বারা আটকে' 'সহায়তা' করেছে।

ইউক্রেন যুদ্ধে অস্ত্র দেয়া এবং ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কয়েক মাস ধরে চলা সহিংস ক্র্যাকডাউনের জন্য ইরান ক্রমবর্ধমান পশ্চিমা চাপের মুখে রয়েছে। 

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে একটি সামরিক ওয়ার্কশপে সন্দেহভাজন ইসরাইলি ড্রোন হামলার পর আঞ্চলিক উত্তেজনাও বেড়েছে।

গত ১৫ জানুয়ারি ওমান উপসাগরে চালানটি বাজেয়াপ্ত করা হয়, যেটি হরমুজ প্রণালী থেকে আরব সাগর এবং ভারত মহাসাগরে প্রসারিত হয়েছে।

এই ঘটনা 'ঐতিহাসিকভাবে ইরান থেকে ইয়েমেনে অবৈধভাবে অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত রুট বরাবর' ঘটেছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

জাতিসংঘের একটি প্রস্তাব ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের কাছে অস্ত্র হস্তান্তর নিষিদ্ধ করেছে, যারা ২০১৪ সালে দেশটির রাজধানী দখল করে নেয়। ২০১৫ সালের মার্চ থেকে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সাথে যুদ্ধ করছে হুথি বিদ্রোহীরা।

ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম অভিজাত ফরাসি বিশেষ বাহিনী কর্তৃক অস্ত্র জব্দের বিষয়ে রিপোর্ট করে। পরে কজন আঞ্চলিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ফরাসিরা অপারেশনটি চালিয়েছিল। 

আরও পড়ুন: ইউক্রেনীয়দের নির্যাতনের কথা স্বীকার সাবেক রুশ কর্মকর্তার

তবে এ ব্যাপারে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ফরাসি সেনাবাহিনী। এ ব্যাপারে কোনও প্রশ্নের জবাব দেয়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড ও জাতিসংঘে ইরানের মিশন।

ইরান দীর্ঘদিন ধরে হুথিদের অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করেছে, যদিও পশ্চিমা দেশগুলো, জাতিসংঘের বিশেষজ্ঞরা এবং অন্যান্যরা তেহরান থেকে নাইট-ভিশন স্কোপ, রাইফেল এবং ক্ষেপণাস্ত্র আসার কথা জানিয়েছে। 


একাত্তর/এসজে
কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোন হামলায় আহত হয়ে দুই ইতালীয় নাগরিক মারা গেছেন এবং এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের একটি অংশের নিয়ন্ত্রণ রয়েছে তেহরানের হাতে, আর প্রমাণিত তেলের মজুদের দিক থেকে দেশটির অবস্থান বিশ্বে তৃতীয়। তবু রোববার থেকে কর্তৃপক্ষ প্রতিদিন প্রায় দুই ঘণ্টা...
হরমুজ প্রণালীর অননুমোদিত বা নিষিদ্ধ রুট ব্যবহার করে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। বুধবার, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নজরদারি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রণালীটি অতিক্রমকারী সব নৌযানকে ইরানের সশস্ত্র...
রংপুরে অটোচালক মো. আরিফুল ইসলাম (২৯) হত্যা মামলায় সেনাসদস্য শাহীন শেখকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। 
সয়াবিন তেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে খোলা পাম তেলের...
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না করে ড্রেনে বর্জ্য ফেলে ব্লকেজ সৃষ্টি ও জনদুর্ভোগ বাড়ানোর দায়ে লক্ষ্মীপুরে দুই খাবরের হোটেলকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে...
শিক্ষকদের বদলি জটিলতা নিরসনে সফটওয়্যার সংশোধনের উদ্যোগ নেওয়া এবং শূন্যপদ ছাড়াই সনদ দেওয়ায় সৃষ্ট সঙ্কট পর্যালোচনার পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ও বদলি ব্যবস্থার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর