এক রাতে ৩২ বার কেঁপে উঠলো তুরস্ক

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৭ এএম

গেলো ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওই ভূমিকম্পের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই তুরস্ক-সিরিয়া অঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এরপর আরও ৩২বার আফটারশক বা পরাঘাতে কেঁপে উঠে ওই অঞ্চল।

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪মিনিটে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের দেফনে শহরে এ ভূমিকম্প আঘাত হানে। 

তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি জানিয়েছে, ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের পর ৩২টি পরাঘাত অনুভূত হয়েছে। এর মধ্যে একটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। 

সংস্থাটি আরও জানায়, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ২ কিলোমিটার। এর তীব্রতা ২০০ কিলোমিটার উত্তরের আন্তাকিয়া ও আদানা শহরেও অনুভূত হয়। এছাড়া পার্শ্ববর্তী জর্ডান, ইসরায়েল, মিশরেও কম্পন অনুভূত হয়েছে।

এদিকে নতুন করে ভূমিকম্পে আরও তিনজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অনেকে। আহত হয়েছেন কমপক্ষে ৫০০ জন।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জনগণকে সম্ভাব্য বিপজ্জনক ভবনগুলোতে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন।


একাত্তর/আরবিএস 

উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর