সর্বকনিষ্ঠ ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেলো ফ্রান্স

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১১:১১ পিএম

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল আত্তালকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফলে ইউরোপীয় দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেলো ফ্রান্স।

এতদিন ফ্রান্সের শিক্ষামন্ত্রীর পদে দায়িত্ব পালন করে আসছিলেন তরুণ এ নেতা। সাম্প্রতিক জনমত জরিপে দেশটির অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবেও উঠে এসেছিল তার নাম। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। খবর আল-জাজিরা’র।

গ্যাব্রিয়েলকে নিয়োগ দিয়ে নিজের জনপ্রিয়তা পুনরুদ্ধার করতে চাইছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, এমনটিই মনে করছেন বিশ্লেষকরা।

তাকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে ম্যাক্রোঁ লিখেছেন, ‘আমি জানি, আমি আপনার শক্তি ও প্রতিশ্রুতির ওপর ভরসা করতে পারি।’

এ নিয়োগের মাধ্যমে বিদায়ী প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের স্থলাভিষিক্ত হলেন গ্যাব্রিয়েল আত্তাল।

গ্যাব্রিয়েলের আগে ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ছিলেন সমাজতান্ত্রিক লরেন্ট ফ্যাবিয়াস। ১৯৮৪ সালে ফ্রাঙ্কোইস মিটাররান্ড তাকে নিয়োগ দেন। দায়িত্ব গ্রহণের সময় লরেন্টের বয়স ছিল ৩৭ বছর।

এর আগে, সোমবার ফরাসি মন্ত্রিসভায় রদবদলের মধ্যে পদত্যাগ করেন এলিজাবেথ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের দুই বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করলেন তিনি।

জুনে ইউরোপীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ নির্বাচনে ফ্রান্স সরকারকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন গ্যাব্রিয়েল আত্তালের হাতে থাকবে।

একজন রাজনীতিবিদ হিসেবে আত্তালের সাফল্য চোখে পড়ার মতো। দশ বছর আগে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অখ্যাত উপদেষ্টা এবং সমাজতন্ত্রীদের কার্ড বহনকারী একজন সদস্য ছিলেন মাত্র।

 

একাত্তর/জো
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাম্প্রতিক সমালোচনার কঠোর জবাব দিয়ে ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ক্যান-সুর-ম্যারের বিখ্যাত রেনোয়া জাদুঘর থেকে চার-চারটি অমূল্য চিত্রকর্ম চুরি করে নিয়ে গেছে একদল চোর। চুরি হওয়া এই শিল্পকর্মগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ইউরো...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর