সাত বছর পর চীনের মাটিতে পা রাখলেন মোদী

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৯:২৯ পিএম

নতুন বৈশ্বিক বাজার ব্যবস্থা মোকাবিলায় কৌশলগত সহযোদ্ধা পেতে, দীর্ঘ সাত বছর পর চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানে দুই দিনের সফর শেষ করে চীনের উদ্দেশ্যে রওনায় দেন তিনি। শনিবার (৩০ আগস্ট) দেশটির বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

চীন আয়োজিত শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধ্যায় চীনের তিয়ানজিন শহরে পৌঁছেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০টিরও বেশি দেশের নেতাদের অংশগ্রহণের একদিন আগেই তিয়ানজিনে পৌঁছেছেন। সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলন রোব ও সোমবার অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে এক বিশাল সামরিক কুচকাওয়াজের কয়েক দিন আগে এই সম্মেলন শুরু হচ্ছে। উত্তর কোরিয়ার কিম জং উন প্রায় ২৬ জন বিশ্বনেতার মধ্যে কুচকাওয়াজে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে।

২০১৮ সালের পর মোদীর এই প্রথম চীন সফর। এর আগে জাপান সফর করেন তিনি। সেখানে ৬৮ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। জাপান সফরে মোদী বলেছেন, চীন-ভারতের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। দু’দেশের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক এই অঞ্চলের সমৃদ্ধিতে প্রভাব রাখবে।

বিশ্বের সবচেয়ে জনবহুল দু’টি দেশ চীন এবং ভারত, দক্ষিণ এশিয়া জুড়ে প্রভাব বিস্তারের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বী এবং ২০২০ সালে একটি মারাত্মক সীমান্ত সংঘর্ষের মুখোমুখি হয়েছিল। গত অক্টোবরে রাশিয়ায় একটি শীর্ষ সম্মেলনে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে মোদীর সাক্ষাতের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু হয়েছিল।

এসসিওতে চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং বেলারুশ অন্তর্ভুক্ত। আরো ১৬টি দেশ পর্যবেক্ষক বা ‘সংলাপ অংশীদার’ হিসেবে যুক্ত। শনিবার থেকে চীনের প্রেসিডেন্ট শি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং মিশরের প্রধানমন্ত্রী মুস্তফা মাদবোলিসহ নেতাদের স্বাগত জানাতে শুরু করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও শীর্ষ সম্মেলনের আগে তিয়ানজিনে আসার কথা রয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা- এএফপি।

একাত্তর/আরএ
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তরুণ আন্দোলনকারীদের ওপর পুলিশি ধরপাকড় ও আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়ার গুরুতর অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়া দিল্লি। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে যন্তর...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত দু'দিনব্যাপী ব্রিকস সম্মেলনের প্রথম দিন শেষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইভাবে এতে অনুপস্থিত ছিলেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর