গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩২

আপডেট : ০১ মার্চ ২০২৩, ১১:১৭ এএম

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৮৫ জন। যার মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লারিসা অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। দেশটির ফায়ার ব্রিগেডের বরাতে সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

থেসালি অঞ্চলের গভর্নর কনস্টান্টিনোস অ্যাগোরাস্টোস জানান, এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী যাত্রীবাহী একটি ট্রেন এবং থেসালোনিকি থেকে লরিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়।

অ্যাগোরাস্টোস বলেন, দুর্ঘটনার পর ১৯৪ যাত্রীকে নিরাপদে থেসালোনিকিতে সরিয়ে নেওয়া হয়েছে।

image


এদিকে, দুর্ঘটনার পর লাইনচ্যুত হয়ে যাওয়া বগিগুলো থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল গিয়ে কাজ শুরু করে। ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে প্রথম দুটি বগি দুমড়ে-মুচড়ে গেছে।

আরও পড়ুন: জাতিসংঘ সভায় ‘কৈলাস যুক্তরাষ্ট্র’র প্রতিনিধির ভারতের নিন্দা

স্থানীয় ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেছেন, এখন পর্যন্ত ৩২ জনের মৃতদেহ পাওয়া গেছে। দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। ঘটনাস্থলে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


একাত্তর/আরএ

মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
ফিনল্যান্ডে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে একসাথে উড্ডয়নের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
যুক্তরাষ্ট্রের রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের আঞ্চলিক যাত্রীবাহী জেট বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে।...
মেক্সিকোর পশ্চিম সিনালোয়া রাজ্যে সিনালোয়া কার্টেলের প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘর্ষে প্রায় ৫৩ জন নিহত এবং ৫১ জন নিখোঁজ হয়েছেন। গত ৯ সেপ্টেম্বর থেকে এ সংঘর্ষ শুরু হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর