মিসর ও জর্ডান সফরে যাচ্ছেন ইইউ প্রধান

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৩:১৭ পিএম

পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ইসরাইল ও হামাসের লড়াইয়ের প্রেক্ষাপটে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন মিসর ও জর্ডান সফর করবেন।

ভন ডার লেইনের মুখপাত্র এরিক মামার বলেছেন, ইইউ প্রধান শনিবার ইইউয়ের মানবিক সহায়তার বহর পাঠানোর জন্য ইসরাইলের সীমান্তবর্তী সিনাই ভ্রমণের আগে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সাথে দেখা করবেন। খবর এএফপি’র।

তিনি এক এক্স (পূর্বে টুইটার) পোস্টে লিখেছেন, তারপর তিনি জর্ডানে রাজা দ্বিতীয় আবদুল্লাহর সাথে দেখা করবেন।

ইসরাইলের কর্মকর্তাদের মতে, হামাস ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যা ও ২৪০ জনকে জিম্মি করার এক সপ্তাহ পর ভন ডার লেইন ১৩ অক্টোবর ইসরাইল সফর করেছিলেন। ওই হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক।

হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনি অঞ্চলের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, পরবর্তীতে গাজায় ইসরাইলের বোমাবর্ষণ এবং স্থল আক্রমণে ১১ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

নভেম্বরের শুরুতে ইইউ কূটনীতিকদের কাছে এক বক্তৃতায় ভন ডের লেইন বলেন, ২৭-সদস্যের ব্লক ফিলিস্তিনি অঞ্চলের সবচেয়ে বড় দাতা  এবং গাজার জন্য তার মানবিক সহায়তা ২৫ মিলিয়ন ইউরো (২৭ মিলিয়ন ডলার) বাড়িয়ে দেবে।

ইসরাইলের কট্টর সমর্থক ভন ডার লেইন বলেন, গাজায় তাদের অভিযানে দেশটি বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সচেষ্ট হওয়া অপরিহার্য। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো ইউরোপীয় ইউনিয়ন হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন বলে মনে করে।

ভন ডার লেইন কূটনীতিকদের বলেন, যুদ্ধ বন্ধ হওয়ার একটি পূর্বশর্ত হল ‘গাজা সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হবে না’ এবং হামাস আর এই অঞ্চলের দায়িত্বে থাকবে না।

তিনি যোগ করেছেন এমনকি সংঘাতের ক্ষোভের মধ্যেও দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য একটি ‘দৃষ্টিভঙ্গি’ থাকা দরকার।

ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেলও বৃহস্পতিবার থেকে মধ্যপ্রাচ্যে মানবিক ও রাজনৈতিক আলোচনার জন্য ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা, বাহরাইন, সৌদি আরব, কাতার ও জর্ডানে সফর করবেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
কেশম দ্বীপে এই রক্তক্ষয়ী মার্কিন হামলার পর ক্ষোভে ফেটে পড়ে ইরান। এর পাল্টা জবাবে জর্ডানের পূর্বাঞ্চলীয় মরুভূমিতে অবস্থিত ‘আল-আজরাক’ বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়...
সাময়িক বিরতি কাটিয়ে মধ্যপ্রাচ্যের বারুদ আবার দাউদাউ করে জ্বলে উঠল! মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের ওপর এক ঘণ্টার এক বিধ্বংসী ‘ভারী বিমান হামলা’ শেষ...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর