বিশ্বের চীনের কথা শোনা উচিত: স্পেনের প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১১:২৪ এএম

ইউক্রেন যুদ্ধ বন্ধের একটি উপায় খুঁজে বের করার জন্য বিশ্বের অবশ্যই চীনের কথা শোনা উচিত বলে মন্তব্য করেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। 

আগামী সপ্তাহে বেইজিং সফরের প্রাক্কালে শুক্রবার (২৪ মার্চ) স্পেনের প্রধানমন্ত্রী এই মন্তব্য করলেন। খবর: রয়টার্স।

ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীন একটি বৈশ্বিক ফ্যাক্টর। এই যুদ্ধ অবসানে এবং ইউক্রেন যাতে তাদের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার করতে পারে সেজন্য আমাদের অবশ্যই চীনের কথা শুনতে হবে।

আগামী ৩১ মার্চ চীন সফরে যাবেন সানচেজ। বেইজিংয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। সম্প্রতি তিন দিনের মস্কো সফর শেষ করেছেন চীনা প্রেসিডেন্ট।

স্পেন ও চীনা নেতার বৈঠকে ইউক্রেনে চলমান সংঘাত গুরুত্ব পাবে বলে ধারণা করা হবে। চলমান যুদ্ধে চীন নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। যুদ্ধ অবসানে শান্তির জন্য আলোচনার ১২ দফা প্রস্তাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বেইজিং।

আরও পড়ুন: উত্তাল ফ্রান্সে ৪৫৭ বিক্ষোভকারী গ্রেপ্তার

অবশ্য, সানচেজ প্রকাশ্যে ইউক্রেন ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শান্তি প্রস্তাবকে সমর্থন করেছেন। ২০১৪ সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপকে ইউক্রেনের হাতে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করেছেন জেলেনস্কি।


একাত্তর/জো

যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার আশপাশের অঞ্চলে অন্যতম বৃহত্তম এবং ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রোববারের এই রাতভর চালানো হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।...
রাশিয়ার সবচেয়ে বড় জাতীয় উৎসব ‘বিজয় দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে আগ্রাসী ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে দাঁড়িয়ে তিনি একদিকে যেমন ইউক্রেন যুদ্ধের...
গোলার বারুদ আর রক্তক্ষয়ী সংগ্রামের আড়ালে ইউক্রেন এক দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ জনতাত্ত্বিক সংকটের মুখোমুখি। যুদ্ধের চার বছরে দেশটির জন্মহার তলানিতে ঠেকেছে, যার ফলে ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে চিন্তায় পড়েছেন...
বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে গিয়ে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। যুদ্ধে যেতে না চাইলে দেয়া হচ্ছে কারাদণ্ড, মারধর ও হত্যার হুমকিও। 
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর