সূর্যের চেয়ে ৩০ বিলিয়ন গুণ বড় কৃষ্ণগহ্বরের খোঁজ

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১১:২৭ পিএম

মহাবিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণগহ্বরগুলোর একটির সন্ধান পাওয়ার দাবি করেছেন যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন একটি পদ্ধতি ব্যবহার করে কৃষ্ণগহ্বরটির সন্ধান মিলে বলে জানিয়েছেন এই বিজ্ঞানীরা।

বুধবার (২৯ মার্চ) বিবিসি জানায়, যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জার্নাল ‘মান্থলি নোটিসেস’ প্রকাশিত এক নিবন্ধে ডারহাম ইউনিভার্সিটির গবেষকদের এই কাজের বিস্তারিত তুলে ধরা হয়।

গবেষকেরা বলছেন, নতুন সন্ধান পাওয়া কৃষ্ণগহ্বরটির আকার আমাদের সূর্যের চেয়ে ৩০ বিলিয়ন গুণের চেয়েও বেশি বড়। 

গবেষণাদলের প্রধান ড. জেমস নাইটিঙ্গ্যাল বলেন, কৃষ্ণগহ্বরটির আকার যে এতই বড় তা বুঝে উঠতেও বেগ পেতে হয়।

আরও পড়ুন: স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হামজা ইউসফ

নিবন্ধে বলা হয়, গ্র্যাভিটেশনাল লেন্সিং পদ্ধতি ব্যবহার করে এ কৃষ্ণগহ্বরের সন্ধান মিলেছে এবং এই পদ্ধতিতে পরিমাপ করা প্রথম কৃষ্ণগহ্বর এটি।

কৃষ্ণগহ্বর হলো তীব্র মহাকর্ষবলের প্রভাবে চুপসে যাওয়া জ্যোতিষ্কবিশেষ, যার কাছাকাছি কোনো জড়বস্তু আলোককণা প্রভৃতি আসামাত্র ওই নক্ষত্র তা গ্রাস করে নেয় অর্থাৎ ওই জ্যোতিষ্ক থেকে কিছুই বেরিয়ে আসতে পারে না।


একাত্তর/এসজে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘এলিয়েন’ বা ভিনগ্রহের প্রাণীদের পৃথিবীতে আসার সম্ভাবনা নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া তাঁর মন্তব্য ইন্টারনেটে ব্যাপক...
শত শত কোটি বছর আগে পৃথিবীতে দিনের বেলার দৈর্ঘ্য ছিল গড়ে ১৩ ঘণ্টারও কম। তবে এটি ধীরে ধীরে বাড়ছে, আর এর পেছনে প্রধান কারণ হলো চাঁদ এবং পৃথিবীর মহাসাগরের মধ্যে সম্পর্ক।মানব ইতিহাসের পুরোটা জুড়ে...
প্রায় ৪৬০ কোটি বছর আগে একটি দৈত্যাকার আন্তঃনাক্ষত্রিক আণবিক মেঘের মহাকর্ষীয় পতনের ফলে সৌরজগতের উদ্ভব ঘটেছিল। সমগ্র সৌরজগতের ভরের অধিকাংশ অংশই রয়েছে সূর্যে। এ নক্ষত্র থেকেই জন্ম পৃথিবীসহ অন্যান্য...
৫০ হাজার বছর পরে ধেয়ে আসছে এক বিরাট ধূমকেতু। যে ধূমকেতু এবার খালি চোখে দেখা যাবে পৃথিবী থেকে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধূমকেতুটি পৃথিবীর পাশ দিয়ে যাবে। এই ধূমকেতুর নাম দেওয়া হয়েছে C-2022 E3...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর