বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০৭:২৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

গতকাল বুধবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দাখিলের সময় শেষ হয়েছে। কিন্তু এ সময়ের মধ্যে অজয় বাঙ্গার প্রতিদ্বন্দ্বী হিসেবে কারও মনোনয়ন দাখিল হয়নি। তাই অজয় বাঙ্গাই বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে ধরে নেওয়া যায়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) অজয় বাঙ্গার নিয়োগের বিষয়ে বিশ্বব্যাংক নতুন পদক্ষেপ ঘোষণা করবে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে মে মাসের শুরুতে বিষয়টি নিশ্চিত করবে বিশ্বব্যাংক।

আরও পড়ুন: ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় চীন-ব্রাজিলের বাণিজ্য চুক্তি

এদিকে, ৬৩ বছর বয়সী অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হওয়ার জন্য ইতোমধ্যে যথেষ্ট সমর্থন পেয়েছেন। তাতে তার নির্বাচিত হওয়া একরকম নিশ্চিত।

ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাকে সমর্থন জানানো দেশগুলো হলো বাংলাদেশ, ব্রিটেন, কলম্বিয়া, মিসর, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, আইভরি কোস্ট, জাপান, কেনিয়া, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া।


একাত্তর/এসজে

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যে নিজস্ব বাড়ি থেকে ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি এবং তাঁদের যমজ শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইসরাইল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়লে তার প্রভাব পড়বে আন্তর্জাতিক বাজারে। এর ফলে জ্বালানি তেল এবং পণ্যের দাম আরও বাড়তে পারে। 
জাপান সরকারের গ্যারান্টিতে ইউক্রেনকে ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শিমহাল এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: আলজাজিরা।এক টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের প্রধানমন্ত্রী...
মাস্টারকার্ডের সাবেক সিইও অজয় বাঙ্গাকে পাঁচ বছর মেয়াদে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচন করেছে বিশ্ব ব্যাংকের ২৫ সদস্যের নির্বাহী বোর্ড। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর