বিশ্বকাপ মিশনে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান

আপডেট : ২৭ জুন ২০২৩, ০৭:১২ পিএম

৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। এবারের মিশনে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। ৭ অক্টোবর ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু হবে টাইগারদের।

নতুন ফর্মেটে নকআউট পর্বে খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামা বাংলাদেশ প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান (৭ অক্টোবর), দ্বিতীয় বাধা ইংল্যান্ড (১০ অক্টোবর)।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এরইমধ্যে ভারতে অনুষ্ঠেয় ১৩তম আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে।

সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড আহমেদাবাদে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে।

১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে আসরের দু’টি সেমিফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদে ফাইনাল দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে। ভারতের ১০টি শহরের ১২টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

৬টি ভেন্যুতে গ্রুপ পর্বে মোট ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

১৪ অক্টোবর চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ২৪ অক্টোবর মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৮ অক্টোবর কলকাতায় কোয়ালিফাইয়ার-ওয়ানের বিপক্ষে লড়বে টাইগাররা।

৩১ অক্টোবর কলকাতায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ নভেম্বর দিল্লিতে কোয়ালিফাইয়ার-২ এর বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।  ১২ নভেম্বর পুনেতে লিগ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহু আলোচিত ভারত-পাকিস্তান লড়াই।

বিশ্বকাপ সূচি (বাংলাদেশ সময়):

৫ অক্টোবর: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, আহমেদাবাদ (দুপুর- ২.৩০)

৬ অক্টোবর: পাকিস্তান-কোয়ালিফায়ার ১, হায়দারাবাদ (দুপুর- ২.৩০)

৭ অক্টোবর: বাংলাদেশ-আফগানিস্তান, ধর্মশালা (সকাল-১১.০০)

৭ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা-কোয়ালিফায়ার ২, দিল্লি (দুপুর- ২.৩০)

৮ অক্টোবর: ভারত-অস্ট্রেলিয়া, চেন্নাই (দুপুর- ২.৩০)

৯ অক্টোবর: নিউজিল্যান্ড-কোয়ালিফায়ার ১, হায়দারাবাদ (দুপুর- ২.৩০)

১০ অক্টোবর: বাংলাদেশ-ইংল্যান্ড, ধর্মশালা (দুপুর- ২.৩০)

১১ অক্টোবর: ভারত-আফগানিস্তান, দিল্লি (দুপুর- ২.৩০)

১২ অক্টোবর: পাকিস্তান-কোয়ালিফায়ার ২, হায়দারাবাদ (দুপুর- ২.৩০)

১৩ অক্টোবর: অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, লক্ষ্ণৌ (দুপুর- ২.৩০)

১৪ অক্টোবর: বাংলাদেশ-নিউজিল্যান্ড, চেন্নাই (সকাল-১১.০০)

১৪ অক্টোবর: ইংল্যান্ড-আফগানিস্তান, দিল্লি (দুপুর- ২.৩০)

১৫ অক্টোবর: ভারত-পাকিস্তান, আহমেদাবাদ (দুপুর- ২.৩০)

১৬ অক্টোবর: অস্ট্রেলিয়া-কোয়ালিফায়ার ২, লক্ষ্ণৌ (দুপুর- ২.৩০)

১৭ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা-কোয়ালিফায়ার ১, ধর্মশালা (দুপুর- ২.৩০)

১৮ অক্টোবর: নিউজিল্যান্ড-আফগানিস্তান, চেন্নাই (দুপুর- ২.৩০)

১৯ অক্টোবর: বাংলাদেশ- ভারত, পুনে (দুপুর- ২.৩০)

২০ অক্টোবর: অস্ট্রেলিয়া-পাকিস্তান, ব্যাঙ্গালুরু (দুপুর- ২.৩০)

২১ অক্টোবর: ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, মুম্বাই (দুপুর- ২.৩০)

২১ অক্টোবর: কোয়ালিফায়ার ১-কোয়ালিফায়ার ২, লক্ষ্ণৌ (সকাল- ১১.০০)

২২ অক্টোবর: ভারত-নিউজিল্যান্ড, ধর্মশালা (দুপুর- ২.৩০)

২৩ অক্টোবর: পাকিস্তান-আফগানিস্তান, চেন্নাই (দুপুর- ২.৩০)

২৪ অক্টোবর: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, মুম্বাই (দুপুর- ২.৩০)

২৫ অক্টোবর: অস্ট্রেলিয়া-কোয়ালিফায়ার ১, দিল্লি (দুপুর- ২.৩০)

২৬ অক্টোবর: ইংল্যান্ড-কোয়ালিফায়ার ২, ব্যাঙ্গালুরু (দুপুর- ২.৩০)

২৭ অক্টোবর: পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা, চেন্নাই (দুপুর- ২.৩০)

২৮ অক্টোবর: বাংলাদেশ-কোয়ালিফায়ার ১, কলকাতা (দুপুর- ২.৩০)

২৮ অক্টোবর: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ধর্মশালা (সকাল- ১১.০০)

২৯ অক্টোবর: ভারত-ইংল্যান্ড, লক্ষ্ণৌ (দুপুর- ২.৩০)

৩০ অক্টোবর: আফগানিস্তান-কোয়ালিফায়ার ২, পুনে (দুপুর- ২.৩০)

৩১ অক্টোবর: বাংলাদেশ-পাকিস্তান, কোলকাতা (দুপুর- ২.৩০)

১ নভেম্বর: নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, পুনে (দুপুর- ২.৩০)

২ নভেম্বর: ভারত-কোয়ালিফায়ার ২, মুম্বাই (দুপুর- ২.৩০)

৩ নভেম্বর: আফগানিস্তান-কোয়ালিফায়ার ১, লক্ষ্ণৌ (দুপুর- ২.৩০)

৪ নভেম্বর: নিউজিল্যান্ড-পাকিস্তান, ব্যাঙ্গালুরু (সকাল- ১১.০০)

৪ নভেম্বর: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, আহমেদাবাদ (দুপুর- ২.৩০)

৫ নভেম্বর: ভারত-দক্ষিণ আফ্রিকা, কোলকাতা (দুপুর- ২.৩০)

৬ নভেম্বর: বাংলাদেশ-কোয়ালিফায়ার ২, দিল্লি (দুপুর- ২.৩০)

৭ নভেম্বর: অস্ট্রেলিয়া-আফগানিস্তান, মুম্বাই (দুপুর- ২.৩০)

৮ নভেম্বর: ইংল্যান্ড-কোয়ালিফায়ার ১, পুনে (দুপুর- ২.৩০)

৯ নভেম্বর: নিউজিল্যান্ড-কোয়ালিফায়ার ২, ব্যাঙ্গালুরু (দুপুর- ২.৩০)

১০ নভেম্বর: দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান, আহমেদাবাদ (দুপুর- ২.৩০)

১১ নভেম্বর: ভারত-কোয়ালিফায়ার ১, ব্যাঙ্গালুরু (দুপুর- ২.৩০)

১২ নভেম্বর: ইংল্যান্ড-পাকিস্তান, কোলকাতা (দুপুর- ২.৩০)

১২ নভেম্বর: বাংলাদেশ-অস্ট্রেলিয়া, পুনে (সকাল- ১১.০০)

১৫ নভেম্বর: প্রথম সেমিফাইনাল, মুম্বাই (দুপুর- ২.৩০)

১৬ নভেম্বর: দ্বিতীয় সেমিফাইনাল, কোলকাতা (দুপুর- ২.৩০)

১৯ নভেম্বর: ফাইনাল, আহমেদাবাদ (দুপুর- ২.৩০)


একাত্তর/আরএ

ফুটবল ইতিহাসের বৃহত্তম আয়োজনের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।  ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হিসেবে ফিফা ঘোষণা করেছে, তিন আয়োজক...
মিরপুরে প্রথম ওয়ানডেতে ২৬ রানের রোমাঞ্চকর জয়ের পর তিন ম্যাচের সিরিজে এখন চালকের আসনে নিউজিল্যান্ড। সোমবার দ্বিতীয় ওয়ানডেতে যখন দুই দল মাঠে নামবে, তখন কিউইদের লক্ষ্য থাকবে সিরিজ নিশ্চিত করা, আর...
ফুটবল মানেই উন্মাদনা, আর সেই উন্মাদনার কেন্দ্রবিন্দু যদি হয় ব্রাজিল, তবে সেখানে একজন বাংলাদেশির উপস্থিতি সব সময়ই গর্বের। কিন্তু এবার কেবল উপস্থিতিই নয়, স্বয়ং ব্রাজিলিয়ান মেগাস্টার নেইমারের হাতে...
পাকিস্তানের বিপক্ষে আরও একটি ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করল বাংলাদেশ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর