পুলিশের গুলিতে কিশোর হত্যায় ফুঁসছে প্যারিস, আটক ১৫০

আপডেট : ২৯ জুন ২০২৩, ০২:০৫ পিএম

ট্র্যাফিক আইন অমান্য করায় ১৭ বছরের এক কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স।

রাজধানী প্যারিসে মঙ্গলবার রাত থেকে চলমান এ বিক্ষোভে আটক হয়েছেন অন্তত ১৫০ জন আন্দোলনকারী। খবর: বিবিসি।

পেনশন সংস্কারের বিক্ষোভের রেশ কাটতে না কাটতেই বিক্ষোভের দ্বিতীয় দিনে ফ্রান্সের টাউন হলসহ দেশজুড়ে বিদ্যালয় ও থানাগুলোর সামনে ‘চরম সহিংসতার’ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।

ফরাসি পুলিশ জানায়, নিহত ওই কিশোরের নাম নাহেল এম। তাকে গাড়ি থামানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সে তা অমান্য করায় গুলি করতে তারা বাধ্য হয়েছে। 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়্যেল ম্যাক্রোঁ এ ঘটনায় সৃষ্ট অস্থির পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকেছেন। প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেস এ খবর নিশ্চিত করেছে।

এর আগে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এ ঘটনাকে ‘ক্ষমার অযোগ্য’ অভিহিত করেছেন। তিনি বলেছেন, কোনোভাবেই এ ঘটনাকে ‘সমর্থন করা যায় না’।

তিনি আরও বলেন, কোনো কিছুই এই কিশোরকে হত্যার ন্যায্যতা দেবে না। তিনি ক্ষুব্ধ বাসিন্দাদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ন্যায়বিচার করা হবে। যা হয়েছে, এর জন্য পুরো জাতির মতো আমিও শোকাহত। আমরা নাহেলের পরিবারের পাশে আছি, পুরো জাতি আছে।

বিএফএম টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে প্যারিস পুলিশের প্রধান লরাঁ নুনেজ বলেন, পুলিশের এ কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তাঁর ধারণা, ওই কর্মকর্তা হুমকি বোধ করায় এমন কাজ করেছেন।

আরও পড়ুন: ইসরায়েলি কারাগার থেকে শুক্রাণু পাচারকালে ফিলিস্তিনি আটক

নিহতের পরিবারের পক্ষের আইনজীবী ইয়াসিন বুজরু একই টেলিভিশন চ্যানেলকে বলেছেন, সব পক্ষকে এখন তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। তবে তিনি মনে করেন, ছবিতেই স্পষ্ট দেখা যাচ্ছে যে পুলিশ ঠাণ্ডা মাথায় এ হত্যাকাণ্ড চালিয়েছে।


একাত্তর/জো

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাম্প্রতিক সমালোচনার কঠোর জবাব দিয়ে ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিয়েছেন।
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ক্যান-সুর-ম্যারের বিখ্যাত রেনোয়া জাদুঘর থেকে চার-চারটি অমূল্য চিত্রকর্ম চুরি করে নিয়ে গেছে একদল চোর। চুরি হওয়া এই শিল্পকর্মগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ইউরো...
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর