ব্রাজিলে অ্যাপার্টমেন্ট ভবন ধসে আটজন নিহত

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১০:৫৭ এএম

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত পাঁচজন। 

শুক্রবার সকালে পার্নামবুকো রাজ্যের রেসিফ শহরে ভবনটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ শুরু হয়। 

নিহতদের মধ্যে আট ও পাঁচ বছর বয়সী দুই শিশু রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। 

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, রাত সাড়ে ৯টা পর্যন্ত ধসে পড়া ভবন থেকে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। 

ড্রোন ফুটেজে দেখা গেছে, চার তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীরা বেঁচে যাওয়াদের সাহায্য করতে ছুটে এসেছেন।

১৫ লাখ বাসিন্দার উপকূলীয় শহর রেসিফ সাম্প্রতিক সময়ে ভারী বৃষ্টিপাতের সাথে লড়াই করছে। একে মনোযোগের অধীনে রেখেছে কর্তৃপক্ষ। 

পার্নামবুকোর গভর্নর রাকেল লাইরা দিনের শুরুতে আরও বৃষ্টির ব্যাপারে সতর্ক করে দিয়ে স্থানীয়দের নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেন। 


একাত্তর/এসজে 

ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতনে পাঁচতলা ভবন ধসে সাতজনের করুণ মৃত্যুর পর সংলগ্ন ক্ষতিগ্রস্ত ভবনটিও ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ভবন ধসের পর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে...
ধুলোর ধোঁয়াশায় আচ্ছন্ন চারপাশ, ভাঙা কংক্রিটের নিচে চাপা পড়ে থাকা তরুণদের জীবন বাঁচানোর আকুল চেষ্টা এবং জানালা দিয়ে দৃশ্যটি দেখে এক নারীর হৃদয়বিদারক চিৎকার, দিল্লির সত্য নিকেতনের ‘হোস্টেল ডেজ’ ভবন...
‘বাবা, একদিন আমি বড় অফিসার হব, আর তোমার নাম উজ্জ্বল করব’- স্বপ্নের শহর দিল্লিতে পড়তে এসে বাবাকে দেওয়া এই কথাটি আর রাখা হলো না ১৯ বছর বয়সী মেধাবী তরুণ অক্ষত সিং যাদবের। দিল্লির ঐতিহ্যবাহী পিজিডিএভি...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর