দিল্লিতে বন্যায় ডুবে গেছে সড়ক ও বাড়িঘর

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৫:২৪ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে বন্যার পানিতে ডুবে গেছে সড়ক ও বাড়িঘর। যমুনা নদীর পানি বেড়ে দেখা দিয়েছে এ বন্যা।

দিল্লির রিং রোড তলিয়ে গেছে, কাশ্মীরি গেটের সঙ্গে সংযোগকারী মজনু কা টিলা সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। খবর: হিন্দুস্তান টাইমস।

এই জায়গাটি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি ও দিল্লি বিধানসভা থেকে ৫০০ মিটার দূরে। বন্যার পানি কেজরিওয়ালের বাড়ির কাছে পৌঁছে গেছে।

হরিয়ানার হাথনিকুন্ড ব্যারেজ থেকে পানি নদীতে ছাড়ার পর বৃহস্পতিবার সকাল সাতটায় যমুনায় পানির স্তর ছিল ২০৮.৪৬ মিটার। বর্তমানে পানি বিপদসীমার তিন মিটার উপরে রয়েছে, যা বিগত ৪৫ বছরের পুরনো রেকর্ড ভেঙেছে।

এ অবস্থায় দিল্লি সরকার কেন্দ্রীয় সরকারের কাছে এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া হরিয়ানার ব্যারেজ থেকে পানি ছাড়া বন্ধেরও আহ্বান জানায় দিল্লি।

তবে কেন্দ্রীয় সরকার বলছে, ব্যারেজের অতিরিক্ত পানি ছাড়তে হবে। উত্তরে হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির কারণে পানি জমে ভরে গেছে ব্যারেজটি। যেখানে বর্ষায় ব্যাপক ক্ষতি হয়েছে।

ভারতের কেন্দ্রীয় পানি কমিশন বলেছে, হরিয়ানা ব্যারেজ থেকে পানি প্রবাহ দুপুর দুইটার পর থেকে কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

দিল্লিতে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হওয়ায় জনগণকে নিগামবোধ ঘাট শ্মশান ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। বন্যার্তদের সহায়তার জন্য উদ্ধার কাজে নেমেছে জাতীয় দুর্যোগ মোকাবিলা ফোর্সের ১২টি দল।

যদিও গত কয়েক দিনে দেশটির রাজধানীতে ভারী বৃষ্টি হয়নি, তবে হরিয়ানা ব্যারেজ থেকে আসা যমুনার স্রোত নদীর ধারে বসবাসকারী মানুষদের জন্য চরম কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে সামরিক ঘাঁটিতে হামলায় চার সেনা নিহত

পানি ঢুকে পড়ায় বাড়িঘর ছাড়তে হয়েছে বহু মানুষকে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে হাজার হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।


একাত্তর/জো

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে সরব থাকা কাকরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয়...
ভারতের রজধানী দিল্লির হৃদপিণ্ড কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার নির্ধারিত মিছিল শুরুর মাত্র কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর