চীনে স্কুলের ছাদ ধসে ১১ জনের মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০১:০৩ পিএম

চীনের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিতে একটি স্কুলের ব্যায়ামাগারের ছাদ ধসে অন্তত ১১ জন মারা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

রোববার বেলা তিনটার দিকে শিল্প এলাকা হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরের একটি স্কুলে এ দুর্ঘটনা ঘটে। 

কর্তৃপক্ষ বলেছে, ব্যায়ামাগারটির ছাদ ধসে পড়ার সময় ১৯ জন ভিতরে আটকা পড়েন। তবে দুর্ঘটনার সময় চারজন পালিয়ে যেতে সক্ষম হন।

তারা আরও জানায়, ধ্বংসস্তূপ থেকে বের করা ১৫ জনের মধ্যে মাত্র চারজন বেঁচে আছেন।

এদিকে প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হতাহতদের মধ্যে অনেকেই শিশু। যদিও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্কুল ভবনটির দায়িত্বে থাকা ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

তদন্তকারীরা বলছেন, স্কুলটির ছাদে পার্লাইট স্তূপ করা ছিলো যা বৃষ্টির জলে ভিজে যাওয়ায় ধসের ঘটনা ঘটে। পার্লাইট হলো আগ্নেয় শিলার একটি রূপ । 

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১৫ জন নিহত, নিখোঁজ ১৯

চীনে ভবন ধসে পড়া একটি সাধারণ ঘটনা। এর জন্য নিরাপত্তার মান বজায় না রাখা এবং আইনের দুর্বল প্রয়োগকে দায়ী করেছেন অনেকে। 


একাত্তর/পিএজে

ইরানের বেসামরিক বিমান চলাচল খাতকে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রচেষ্টা ও হুমকিকে একপেশে, অন্যায্য এবং সম্পূর্ণ বেআইনি হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করেছে...
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লাগাম টানতে সরাসরি তেহরানের ওপর গোপনে চাপ সৃষ্টি করেছে চীন। লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে হুথিদের সাম্প্রতিক তীব্র সামরিক আগ্রাসনে সৌদি আরবের তেল...
চীনের রাজধানী বেইজিংয়ে নিরাপত্তার স্বার্থে ড্রোন ও মানববিহীন আকাশযান (ইউএভি) রাখা ও ব্যবহারের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৫ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন বিধিমালা...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর